মিয়ানমারে ৪.৩ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক | ২৩ অক্টোবর ২০২৩, ১৪:১৯

সংগৃহীত ছবি

নেপালে ভূমিকম্প আঘাত হানার একদিন যেতে না যেতেই এবার মিয়ানমারে আঘাত হেনেছে ভূমিকম্প। রিখটার স্কেলে এ ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ৩।

সোমবার (২৩ অক্টোবর) বাংলাদেশ সময় সকাল ৭টার দিকে দেশটির পশ্চিমাঞ্চলীয় সাগাইং অঞ্চলে আঘাত হানে এই ভূমিকম্প।

ভারতের জাতীয় ভূকম্পন কেন্দ্র (এনসিএস) জানিয়েছে, মিয়ানমারে আঘাত হানা ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ৩। উৎপত্তিস্থল ছিল ভারতীয় রাজ্য মনিপুরের রাজধানী ইম্ফাল থেকে ১৬৮ কিলোমিটার দক্ষিণে। কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ৯০ কিলোমিটার গভীরে। তাৎক্ষণিকভাবে এই ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এর আগে, রবিবার সকালে নেপালের রাজধানী কাঠমান্ডুতে আঘাত হানে ৬ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প। দেশটির ন্যাশনাল আর্থকোয়াক মনিটরিং অ্যান্ড রিসার্চ সেন্টারের তথ্যমতে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল কাঠমান্ডু থেকে ৫৫ কিলোমিটার দূরে ধাদিং জেলায়। কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ১৩ কিলোমিটার গভীরে। এর ২৪ ঘণ্টা যেতে না যেতেই নেপালে আঘাত হানে ৪ দশমিক ৩ মাত্রার আরও একটি ভূমিকম্প। এনসিএসের তথ্যমতে, এটির কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ মাত্র মাত্র পাঁচ কিলোমিটার গভীরে।

তবে এসব ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তিব্বতীয় এবং ভারতীয় টেকটোনিক প্লেটের মিলিত স্থানের ওপর অবস্থিত হওয়ায় নেপালে প্রায়ই শক্তিশালী ভূমিকম্পের ঘটনা ঘটে। সরকারের দুর্যোগ পরবর্তী চাহিদা মূল্যায়ন (পিডিএনএ) রিপোর্ট অনুসারে, এটি বিশ্বের ১১তম ভূমিকম্পপ্রবণ দেশ। ২০১৫ সালে নেপালে ৭ দশমিক ৮ মাত্রার এক ভয়াবহ ভূমিকম্প ও তার পরের আফটারশকগুলোর আঘাতে প্রায় নয় হাজার মানুষ প্রাণ হারিয়েছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর