ইসরায়েলকে গণহত্যা বন্ধের আহ্বান তুরস্কের প্রেসিডেন্টের

আন্তর্জাতিক ডেস্ক | ২১ অক্টোবর ২০২৩, ১১:১১

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান

ফিলিস্তিনে ‘গণহত্যা’ বন্ধ করতে ও বেসামরিক নাগরিকদের ওপর আক্রমণের পরিধি না বাড়াতে ইসরায়েলকে আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান।

শুক্রবার (২০ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে এ আহ্বান জানান তিনি।

এরদোয়ান বলেন, শিশু, নারী ও বেসামরিক নাগরিকদের হত্যা করে এবং হাসপাতাল, স্কুল, মসজিদ, গির্জায় বোমা হামলা করে দেশকে নিরাপদ রাখা যায় না। কোনো নিপীড়ন শান্তির দিকে নেয় না।

গাজায় ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত পরিস্থিতি নিয়ে এরদোয়ান আরও বলেন, ইসরায়েলি নেতৃত্ব ভুল না শুধরিয়ে এবং রাষ্ট্রীয় প্রজ্ঞার আলোকে কাজ না করে একটি সংগঠনের মতো ব্যবহার করছে। এটা তারা এই অঞ্চলের বাইরের (মধ্যপ্রাচ্য অঞ্চলের) খল অভিনেতাদের দ্বারা প্ররোচিত হয়ে করছে। ইসরাইলি নেতৃত্বের প্রতি আমার আহ্বান পুনর্ব্যক্ত করছি, তারা যেন বেসামরিক নাগরিকদের ওপর হামলার পরিধি না বাড়ায় এবং অবিলম্বে গণহত্যার মতো অভিযান বন্ধ করে।

গাজায় ইসরাইলি আগ্রাসনের জন্য পশ্চিমা শক্তি ও গণমাধ্যমগুলোর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন এরদোয়ান।


তিনি বলেছেন, এই অঞ্চলকে অবশ্যই যত দ্রুত সম্ভব চলমান উন্মত্ততা থেকে মুক্ত করতে হবে।

তুরস্কের প্রেসিডেন্ট এ সময় বলেন, পশ্চিমা দেশগুলো এগুলো উৎসাহিত করছে এবং তাদের গণমাধ্যমগুলো বৈধতা দানের প্রতিযোগিতায় রয়েছে।

আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি যুদ্ধবিরতির আহ্বানও জানান তিনি।

তুর্কি প্রেসিডেন্ট যোগ করেন, এক নতুন ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এই অঞ্চলটিতে বসবাসকারী সকল মানুষের নিরাপত্তা নিশ্চিত করা যাবে বলে আমরা বিশ্বাস করি। এতে অঞ্চলটি দীর্ঘস্থায়ী স্থিতিশীলতা অর্জন করবে।

মানবিক সংকট এড়াতে এবং ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের সমাধানের জন্য তুরস্ক প্রচেষ্টা চালিয়ে যাবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এরদোয়ান। তথ্যসূত্র: আনাদোলু এজেন্সি



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের