ত্রাণ ও চিকিৎসা সামগ্রী শিগগিরই গাজাবাসীর কাছে পৌঁছানোর তাগিদ জাতিসংঘ মহাসচিবের

আন্তর্জাতিক ডেস্ক | ২০ অক্টোবর ২০২৩, ২০:৫১

জাতিসংঘ মহাসচিব

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনের পর প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতিশ্রুতিতেও গাজাবাসীর মানবিক সহায়তার জন্য খোলেনি রাফাহ সীমান্ত। এবার ওই সীমান্তে গিয়ে ত্রাণ ও চিকিৎসা সামগ্রী শিগগিরই গাজাবাসীর কাছে পৌঁছানোর তাগিদ দিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তেনিও গুতেরেস।

ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণে থাকা গাজার রাফাহ সীমান্তে এক সপ্তাহেরও বেশি সময় ধরে ত্রাণবাহী বহর আটকে রাখার ঘটনায় শুক্রবার (২০ অক্টোবর) মিশরের আরিশ বিমানবন্দরে পৌঁছান জাতিসংঘ মহাসচিব। এরপর যান রাফাহ সীমান্তের মিশর প্রান্তে। অতি দ্রুত সীমান্তটি খোলার অনুরোধ জানান তিনি।

গুতেরেস বলেন, ত্রাণবাহী এই বহরের সাথে অগনিত গাজাবাসীর জীবন-মৃত্যু নির্ভর করছে। এরআগে, প্রথমে ২০ ট্রাক ত্রাণ ও চিকিৎসা সামগ্রী রাফাহ সীমান্ত দিয়ে গাজায় ঢোকার বিষয়ে ইসরায়েলের সাথে সমঝোতা হয়েছিলো জাতিসংঘের। তবে, ইসরায়েলি বাহিনীর অব্যাহত অসহযোগিতায় এবার ওই সীমান্তে যেতে বাধ্য হলেন গুতেরেস।খবর বিভিনিউজ২৪'র।

এরআগে, ইসরায়েল সফরে গিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিনকেন গত শুক্রবার এবং প্রেসিডেন্ট বাইডেন এই শুক্রবার থেকে আটকে থাকা ত্রাণবাহী ট্রাক গাজাবাসীর কাছে পৌছানোর আশ্বাস দিয়েছিলেন। সীমান্তটি অবিলম্বে খোলার আহ্বান জানিয়েছে জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় বিভাগও।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর