গাজায় এবার গির্জায় ইসরায়েলের বিমান হামলা

আন্তর্জাতিক ডেস্ক | ২০ অক্টোবর ২০২৩, ১০:২৯

সংগৃহীত ছবি

ফিলিস্তিনের গাজা শহরের কেন্দ্রস্থলে গ্রিক সেইন্ট পরফাইরাস গির্জায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। গাজা শহরের সবচেয়ে পুরনো এই গির্জায় ওই হামলায় আটজন মারা গেছে। ইসরায়েল-হামাস যুদ্ধ শুরুর পর থেকে ফিলিস্তিনি মুসলিম ও খ্রিস্টান উভয় সম্প্রদায়ের জন্যই এই গির্জাটি নিরাপদ আশ্রয়স্থল হিসেবে ব্যবহার হয়ে আসছিল। খবর আল জাজিরার।

গির্জাটিতে হামলার কিছুদিন আগেও এর পাদ্রী ফাদার এলিয়াস আশঙ্কা করেছিলেন, সেটি হামলার লক্ষ্যবস্তু হতে পারে। গির্জায় হামলা প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা কেবল ধর্মের ওপর আঘাত নয়, এটা মানবতার ওপর হামলা এবং তা অত্যন্ত জঘন্য কাজ।’

এদিকে, ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী খুব দ্রুত গাজায় আগ্রাসী অভিযান শুরুর ইঙ্গিত দিয়ে সীমান্তে সমবেত সৈন্যদের উদ্দেশে বলেন, তারা সহসাই ‘ভেতরে থেকে’ গাজাকে দেখতে পাবে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসকে রাশিয়ার সঙ্গে তুলনা করে বলেন, তার কাছে প্রধান অগ্রাধিকারের বিষয় হলো গাজায় হামাসের হাতে অপহৃত যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশে ফিরিয়ে আনা।

ইসরায়েলের উদ্দেশে ছোড়া বেশকিছু ক্ষেপণাস্ত্র ও ড্রোন গুলি করে নামানোর দাবি করেছে যুক্তরাষ্ট্র। এ ছাড়া তারা সিরিয়া ও ইরাকে মার্কিন বাহিনীর ঘাঁটিতে হামলা হয়েছে বলেও জানিয়েছে।

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট ইসরায়েল-হামাস যুদ্ধের কারণে তা গোটা মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ার ঝুঁকিকে ‘বাস্তব’ বলে অভিহিত করেছেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদরোস আধানম গেব্রিয়াসুস বলেন, মানবিক সহায়তার পণ্য নিয়ে ট্রাকবহর গাজার সীমান্তে অবস্থান করছে। অন্যদিকে, সাহায্য পাঠাতে যুক্তরাষ্ট্র-মিসর চুক্তিকে দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন বেশ কয়েকজন মার্কিন সিনেটর।

গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর এ যুদ্ধ শুরু হয়। ইসরায়েলের অবিরাম বিমান হামলায় এ পর্যন্ত তিন হাজার ৭৮৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানা গেছে। অন্যদিকে হামাসের হামলায় ইসরায়েলের এক হাজার ৪০০ জনের বেশি নিহত হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর