'যুদ্ধাপরাধ' করছে ইসরায়েল: অ্যামনেস্টি

সময় ট্রিবিউন | ১৭ মে ২০২১, ০৪:২৫

ছবি: ইন্টারনেট

২০১২ সাল থেকে অ্যামনেস্টিকে ফিলিস্তিনির ছিটমহলটিতে যেতে দেওয়া হচ্ছে না। এতদিন গাজার জনগণের সঙ্গে ইসরায়েল যা করছে তা তারা আড়াল করার চেষ্টা করেছে।বর্তমানে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েল যেভাবে বিমান ও রকেট হামলা চালাচ্ছে তাতে তারা যুদ্ধাপরাধ করছে।

রোববার (১৬ মে) অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকার উপ-আঞ্চলিক পরিচালক সালেহ হিজাজি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে এ কথা বলেন।তিনি বলেন, ২০১৪ সাল থেকে ফিলিস্তিনি অঞ্চলের পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক ফৌজদারি আদালতে তদন্ত খোলা রয়েছে।

ইসরায়েলি বাহিনীর আল জাজিরার অফিসে বোমা হামলার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘এভাবে একটি পত্রিকা অফিসে হামলা চালানো অসামঞ্জস্যপূর্ণ।এই ধরনের অসামঞ্জস্যপূর্ণ আক্রমণ যুদ্ধাপরাধের সমান। আমরা আইসিসিকে এ ঘটনা খতিয়ে দেখার আহ্বান জানাচ্ছি।

ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে সংঘাত বহুদিনের। মধ্যে কয়েক বছর বড় ধরনের কোনো সংঘর্ষ হয়নি। অনেকটা চুপচাপই ছিল দুই পক্ষ। তবে গত সপ্তাহ থেকে জেরুজালেমের আল-আকসায় পবিত্র জুমাতুলবিদা আদায়কে কেন্দ্র করে হঠাৎ উত্তেজনা চরমে ওঠে। বলা হচ্ছে, বিগত কয়েক বছরের মধ্যে ইসরায়েলি ও ফিলিস্তিনিদের মধ্যে এটাই সবচেয়ে বড় সংঘর্ষের ঘটনা। বড় ধরনের সংঘর্ষের সূচনা হয় গত সোমবার পূর্ব জেরুজালেমে। সেই সংঘর্ষ অব্যাহত রয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের