বজ্রপাতে প্রাণ গেলো ১৮ হাতির

সময় ট্রিবিউন | ১৫ মে ২০২১, ১৬:২৪

ছবি: ইন্টারনেট

ভারতের আসাম রাজ্যে একসঙ্গে ১৮টি হাতির মৃত্যু হয়েছে। বজ্রপাতের কারণে প্রাণীগুলোর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন স্থানীয় বন কর্মকর্তারা। গত বুধবার  রাজ্যের নওগাঁ জেলার কাথিয়াটোলি রেঞ্জে এ ঘটনা ঘটে। ভারতীয় গণমাধ্যমগুলোর বরাতে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, ওইদিন রাতে একটি ছোট টিলার পাশে ১৮টি হাতির মরদেহ পড়ে থাকতে দেখা যায়। তখন ওই এলাকায় ব্যাপক বজ্রপাত হচ্ছিলো।ওই রেঞ্জের বন দফতরের প্রধান অমিত সহায় জানান, ঘটনাস্থলটি দুর্গম এলাকায় ঘটেছে। জঙ্গলের অনেক গভীরে হওয়ায় সেখানে পৌঁছাতে বনকর্মীদের যথেষ্ট বেগ পেতে হয়েছে। দুটো দলে বিভক্ত ছিল হাতিগুলো। তাদের মধ্যে ১৪টি হাতি মৃত অবস্থায় পাহাড়ের ওপর পড়ে ছিল। বাকি চারটির মৃতদেহ পাওয়া গেছে পাহাড়ের নিচের অংশে।

তিনি আরও জানান, ঘটনার তদন্ত করা হচ্ছে। বজ্রপাতে মৃত্যু হয়েছে কিনা তা খতিয়ে দেখতে হবে। তবে আমরা হাতিগুলোর অন্য কোনো কারণে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়ার কোনো প্রমাণ এখনও পাইনি। মৃত হাতিগুলোর শরীরে কোনোরকম ক্ষতচিহ্ন ছিল না।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের