মোদিকে 'চোর' ডাকায় রাহুল গান্ধীর দুই বছরের কারাদণ্ড

সময় ট্রিবিউন ডেস্ক | ২৩ মার্চ ২০২৩, ২২:৫৬

সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় মানহানিকর মামলায় কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে দোষী সাব্যস্ত করে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন গুজরাটের একটি আদালত। ভারতের কর্নাটকে নির্বাচনী প্রচারে গিয়ে রাহুল গান্ধীর- সব 'চোর'এর পদবি 'মোদি' হয় কেন? এমন প্রশ্নে এই মামলা করা হয়েছিল। 

আজ বৃহস্পতিবার (২৩ মার্চ) তাকে এই কারাদণ্ড দিয়েছে আদালত। তবে আদালত তার ৩০ দিনের জামিনের আবেদন মঞ্জুর করেছেন। আপিল করার সুযোগও দেওয়া হয়েছে। খবর- এনডিটিভি

তবে রাহুলের মন্তব্যে কারও (নরেন্দ্র মোদির) ক্ষতি হয়নি বলে আদালতে দাবি করেছেন তার আইনজীবী কিরীট পানওয়ালা।

২০১৯ সালের লোকসভা ভোটে কর্নাটকে প্রচারে গিয়ে রাহুল প্রশ্ন তুলেছিলেন, সব 'চোর'এর পদবি 'মোদি' হয় কেন? আইপিএল কেলেঙ্কারিতে অভিযুক্ত ললিত মোদি, ব্যাঙ্ক-ঋণ মামলায় 'পলাতক' নীরব মোদির সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তুলনা টেনেছিলেন তিনি। ওই ঘটনায় রাহুলের বিরুদ্ধে 'পদবি অবমাননার' অভিযোগে মানহানির মামলা করেন গুজরাটের বিজেপি নেতা পূর্ণেশ মোদি। সে মামলাতেই দোষী সাব্যস্ত হলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। 

ভারতের জনপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী দুই বছর বা তার বেশি মেয়াদের কারাদণ্ড হলে লোকসভার সদস্য পদ খারিজ হতে পারে। ফলে রাহুলের ক্ষেত্রে সেই ধরনের ঘটনার আশঙ্কা রয়েছে।

মামলার রায়ের ঘোষণার আগে আজ বৃহস্পতিবার সকালে গুজরাটের সুরাটে পৌঁছেন রাহুল গান্ধী। সেখানে রাজ্যের কংগ্রেস নেতারা তাকে স্বাগত জানান। এসময় সময় নেতাকর্মীরা স্লোগান দেন, বিজেপির একনায়কের কাছে কংগ্রেস মাথা নত করবে না।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের