করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট ছড়িয়ে গেল ৪৪ দেশে: ডব্লিউএইচও

সময় ট্রিবিউন | ১২ মে ২০২১, ১৮:৩০

ছবি: ইন্টারনেট

করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট বিশ্বের ৪৪টি দেশে ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। গত অক্টোবরে ভারতে করোনার বি.১.৬১৭ ভ্যারিয়েন্টটি প্রথম পাওয়া গিয়েছিল। কিন্তু এই মুহূর্তে তা বিশ্বের প্রায় অর্ধশত দেশে পাওয়ার তথ্য দিয়েছেন বিজ্ঞানীরা।

চলতি সপ্তাহেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনার বি.১.৬১৭ ভ্যারিয়েন্টকে ‘উদ্বেগজনক’ বলে সতর্ক করেছে। ভারতের পরে এই ভাইরাসের প্রভাবে সবথেকে বেশি সংক্রমণ দেখা গেছে যুক্তরাজ্যে। অন্যান্য প্রজাতির তুলনায় করোনার এই ভ্যারিয়েন্ট অনেক দ্রুত সংক্রমণ ছড়াচ্ছে বলে সতর্ক করেছিল হু।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছে, গবেষণায় হু দেখেছে ভারতে এত দ্রুত সংক্রমণ ছড়ানোর পেছনে অন্যতম যে কারণ রয়েছে সেটি হলো এই নতুন ভ্যারিয়েন্টের ক্ষমতা। এই প্রজাতি অনেক দ্রুত ভাইরাস ছড়াতে সক্ষম। এমনকি করোনার টিকার মাধ্যমে যে অ্যান্টিবডি তৈরি হয় সেই অ্যান্টিবডিও অনেক সময় এই ভাইরাসকে রুখতে ব্যর্থ হয়। ফলে টিকা নেয়ার পরেও অনেক বেশি মানুষ আক্রান্ত হচ্ছেন।

সেই সঙ্গে আরও যে সব দেশে এই ভাইরাস পাওয়া গেছে সেসব দেশকেও সতর্ক করেছে হু। তাদের পক্ষ থেকে বলা হয়েছে, এই ভ্যারিয়েন্টটি প্রথম ভারতে পাওয়া গেলেও এখন বিশ্বের ৪৪টি দেশে তা ছড়িয়ে পড়েছে। এর থেকেই বোঝা যাচ্ছে এই ভাইরাস দ্রুত ছড়াচ্ছে। এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই প্রজাতির সংক্রমণ কমানো। তার জন্য প্রতিটি দেশকে পর্যাপ্ত ব্যবস্থা নিতে হবে। না হলে এই ভাইরাস আরও অনেক দেশে ছড়িয়ে পড়তে পারে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের