তুরস্কে ভূমিকম্পে ক্ষতিগ্রস্থদের জন্য ত্রাণ পাঠালো হাসনা মওদুদ

নোয়াখালী প্রতিনিধি | ২২ ফেব্রুয়ারী ২০২৩, ০১:৫৭

ছবি-সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদের সহধর্মিণী  সাবেক সংসদ সদস্য হাসনা জসীম উদদীন মওদুদ তুরস্কে ভূমিকম্পে ক্ষতিগ্রস্থ অসহায় মানুষের জন্য ত্রাণ সহায়তা পাঠিয়েছেন।

সোমবার (২০ ফেব্রুয়ারি) দুপুর ৩টার দিকে ঢাকাস্থ তুরস্কের দূতাবাসে হাসনা মওদুদের পক্ষে এসব সামগ্রী হস্তান্তর করেন নোয়াখালী জেলা বিএনপির সদস্য মোহাম্মদ গোলাম মোমিত ফয়সাল।  

ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে ওষুধ সামগ্রী, শীতবস্ত্র এবং ২০টি বড় কম্বল। এসব সামগ্রী হস্তান্তরের সময় তুরস্ক দূতাবাসের কর্মকর্তা অনিজাম উপস্থিত ছিলেন।

নোয়াখালী জেলা বিএনপির সদস্য মোহাম্মদ গোলাম মোমিত ফয়সাল বলেন, বর্তমানে পারিবারিক সফরে হাসনা জসীম উদদীন মওদুদ নরওয়ে অবস্থান করছেন। বিভিন্ন গণমাধ্যমে ভূমিকম্পে তুরস্কের মানুষের দূরাবস্থার কথা জেনে ওষুধ ও শীতবস্ত্রসহ বিভিন্ন সামগ্রী পাঠানোর উদ্যোগ নেন তিনি। সোমবার দুপুরে দূতাবাসের মাধ্যমে এসব মালামাল তুরস্কে পাঠানোর জন্য হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, গত ৬ ফেব্রুয়ারি সিরিয়ার পাশাপাশি তুরস্কে ভয়াবহ ভূমিকম্প হয়। ভূমিকম্পটি রিখটার স্কেলে বিপর্যয়কর ৭.৮ হিসাবে নিবন্ধিত হয় এবং কমপক্ষে ২৪ মিলিয়ন মানুষ প্রভাবিত হয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৩৭,৩৫৭। ভূমিকম্পের পর থেকে তুরস্ক ও সিরিয়ার জনগণকে সাহায্য করতে এগিয়ে এসেছে অনেক বাংলাদেশী।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর