ইসরায়েলে রকেট হামলা চালাল হামাস

সময় ট্রিবিউন | ১১ মে ২০২১, ০৫:৪৩

সোমবার সন্ধায় আল-আকসা প্রাঙ্গণে ৩০০ ফিলিস্তিনি আহত হওয়ার প্রতিক্রিয়াস্বরূপ হামলা চালায় হামাস-ছবি: সংগৃহীত

আল আকসা মসজিদ প্রাঙ্গণে হামলার ঘটনাকে কেন্দ্র করে ইসরায়েলে রকেট ছুড়েছে ফিলিস্তিনের কট্টর ইসলামপন্থী সংগঠন হামাস। সোমবার (১০ মে) স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে এ হামলার ঘটনা ঘটে। খবর: আল জাজিরার।

আল-আকসা প্রাঙ্গণে ৩০০ ফিলিস্তিনি আহত হওয়ার প্রতিক্রিয়াস্বরূপ হামাস এ হামলা চালায়। গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস ইসয়েলকে আল আকসায় ও জেরুজালেমের অন্য একটি পয়েন্টে ইসরায়েলের সৈন্যদের সরে দাঁড়ানোর আলটিমেটাম দিয়েছিল।

হামাসের মূখপাত্র আবু ওবাইদা বলেন, ইসরায়েলের অন্যায় ও উগ্রতার বিরুদ্ধে জেরুজালেমে রকেট হামলা চালানো হয়েছে। এটি শত্রুপক্ষের জন্য হুঁশিয়ারি বার্তা।

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যদি ইসরায়েলি বাহিনী আল আকসা প্রাঙ্গণে ও ফিলিস্তিনি পরিবারের প্রতি অত্যাচার চালায় তাহলে আবারও হামলা চালানো হবে।

ইসরায়েলি বাহিনী বলছে, সাতটি রকেট গাজা থেকে হামলা চালিয়েছে। যার মধ্যে একটি বাধাগ্রস্ত হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের