পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করবে মার্কিন ড্রোন : তালেবান

আন্তর্জাতিক ডেস্ক | ২৯ আগষ্ট ২০২২, ০৭:৪৭

ছবিঃ সংগৃহীত

আফগানিস্তানের আকাশসীমায় প্রবেশ করতে পাকিস্তান তাদের আকাশসীমা ব্যবহার করতে দিয়েছে মার্কিন ড্রোনকে বলে অভিযোগ করেছেন তালেবানের প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ ইয়াকুব মুজাহিদ। বার্তা সংস্থা রয়টার্স রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

রবিবার মোহাম্মদ ইয়াকুব কাবুলের একটি সাংবাদিক বৈঠকে বলেন, "পাকিস্তান হয়েই মার্কিন ড্রোন আফগানিস্তানে প্রবেশ করেছিল। তিনি বলেন, আমাদের তথ্য অনুযায়ী ড্রোনগুলি পাকিস্তান হয়ে আফগানিস্তানে প্রবেশ করেছিল। তারা পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করেছিল। আমরা পাকিস্তানকে বলেছি, আমাদের বিরোধিতা করতে যেন পাকিস্তান নিজেদের আকাশসীমা ব্যবহার না করে।"

তবে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়ে কোনো মন্তব্য করেনি। এর আগেও কাবুলে মার্কিন ড্রোন হানার সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছিল পাকিস্তান।

উল্লেখ্য, সম্প্রতি মার্কিন ড্রোন হামলায় নিহত হন আল-কায়েদার শীর্ষ নেতা আল-জাওয়াহিরি। মার্কিন ড্রোন হানার খবর পাকিস্তান আগেই জানত বলে অভিযোগ করেছে আফগানিস্তান। তবে তাদের আনা এই অভিযোগ অস্বীকার করেছে পাকিস্তান।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের