আগামী তিন মাসের মধ্যে যুক্তরাজ্য করোনামুক্ত হবে

সময় ট্রিবিউন | ৮ মে ২০২১, ১৭:২৫

ছবি: ইন্টারনেট

যুক্তরাজ্যে আগামী আগস্ট মাসের মধ্যে করোনাভাইরাসের নতুন ধরনের সংক্রমণ আর ছড়াবে না। দেশটির টিকা টাস্কফোর্সের বিদায়ী প্রধান ক্লাইভ ডিক্স স্থানীয় সময় গতকাল শুক্রবার দ্য টেলিগ্রাফ পত্রিকাকে এ কথা জানিয়েছেন। খবর রয়টার্সের।

ডিক্স বলেন, আগস্ট মাসের মধ্যে যুক্তরাজ্যে করোনাভাইরাসের সংক্রমণ আর থাকবে না। তিনি মনে করেন, ২০২২ সালের প্রথম দিকে টিকার বুস্টার ডোজ কর্মসূচি পিছিয়ে দেওয়া হবে।

ব্রিটিশ সরকার এ বছরের পরে ঝুঁকিপূর্ণ লোকজনকে করোনার টিকার বুস্টার ডোজ দেওয়ার পরিকল্পনা করছে। টেলিগ্রাফ পত্রিকাকে ডিক্স বলেন, তিনি আশা করছেন, আগামী জুলাই মাসের শেষ পর্যন্ত যুক্তরাজ্যের সবাই টিকার অন্তত একটি ডোজ পাবেন। এ সময়ের মধ্যে করোনার সব ধরন থেকে জনগোষ্ঠীকে সুরক্ষিত রাখা সম্ভব হবে।

যুক্তরাজ্যে ৫ কোটি ১০ লাখেরও বেশি মানুষকে টিকা দেওয়া হয়েছে। দ্রুত টিকা দেওয়া হয়েছে—এমন দেশের তালিকায় যুক্তরাজ্য দ্বিতীয়। দেশটিতে প্রাপ্তবয়স্ক জনগোষ্ঠীর অন্তত অর্ধেককে প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে।

ব্রিটিশ কর্মকর্তারা বলছেন, ৪০ বছরের নিচে যাঁরা আছেন, তাঁদের বিকল্প হিসেবে অক্সফোর্ড অথবা অ্যাস্ট্রাজেনেকার টিকা দেওয়া হবে।

টেলিগ্রাফ পত্রিকাকে ডিক্স বলেন, তিনি আশা করছেন, আগামী জুলাই মাসের শেষ পর্যন্ত যুক্তরাজ্যের সবাই টিকার অন্তত একটি ডোজ পাবেন। এ সময়ের মধ্যে করোনার সব ধরন থেকে জনগোষ্ঠীকে সুরক্ষিত রাখা সম্ভব হবে।

দ্য জয়েন্ট কমিটি অন ভ্যাকসিনেশন অ্যান্ড ইমুনাইজেশন (জেসিভিআই) বলছে, যুক্তরাজ্যে করোনাভাইরাসের সংক্রমণ কমেছে। দেশটিতে ফাইজার ও মর্ডানার টিকাও সহজলভ্য।গত বছরের ডিসেম্বর মাসে ডিক্সকে টাস্কফোর্সের অন্তর্বর্তী নেতা হিসেবে নিয়োগ দেওয়া হয়। গত সপ্তাহে তিনি টাস্কফোর্সের প্রধানের পদ থেকে পদত্যাগ করেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের