মিসরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় কমপক্ষে ৩২ জন মারা গেছেন। এঘটনায় আহত হয়েছেন ১৬৫ জনের বেশি। শুক্রবার রাজধানী কায়রোর দক্ষিণে দুই ট্রেনের সংঘর্ষে হয় হতাহতের ঘটনা। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে এ তথ্য।
কর্তৃপক্ষ জানায়, সামনে থাকা ট্রেনটি থামার জন্য জরুরি সিগন্যাল দেয় কেউ। এ সময় একই দিকে যাত্রা করা আরেকটি ট্রেন এসে প্রথমটিকে ধাক্কা দেয় পেছন থেকে। এ সময় লাইনচ্যুত হয় দু’টি ট্রেনই। ঘটনাস্থলেই মারা যান অনেকে। আহতদের বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
এ ঘটনায় শোক জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছেন প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল সিসি। কারণ অনুসন্ধানে তদন্তের নির্দেশ দিয়েছেন। দায়ীরা উপযুক্ত শাস্তি পাবে বলেও জানান।
জনপ্রিয় খবর
আপনার মূল্যবান মতামত দিন: