পশ্চিমাদের কাছে জ্বালানি রপ্তানি কমিয়ে দেবে রাশিয়া

সময় ট্রিবিউন | ১৫ এপ্রিল ২০২২, ১২:১৬

ছবিঃ সংগৃহীত

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, রাশিয়া তার জ্বালানি ধীরে ধীরে দক্ষিণ ও পূর্ব দিকে ক্রমবর্ধমান বাজারে রপ্তানি বাড়িয়ে দেবে এবং পশ্চিমাদের কাছে জ্বালানি রপ্তানি কমিয়ে দেবে। দক্ষিণ ও পূর্ব দিকে জ্বালানি পাঠানোর জন্য রাশিয়া বিষয়টি বিশ্লেষণ করবে এবং অবকাঠামো নির্মাণ শুরু করবে।

তিনি হুশিয়ারি দিয়ে জানিয়েছেন, পশ্চিমারা রাশিয়ার জ্বালানির ওপর যে নিষেধাজ্ঞা দেওয়ার যে কার্যক্রম চালাচ্ছে সেটি বিশ্বের ওপর ভয়ানক নেতিবাচক প্রভাব ফেলবে।

কারণ বর্তমান বিশ্ব রাশিয়ার জ্বালানি ছাড়া চলতে পারবে না। পুতিন দাবি করেন, বিশ্বে আপাতত রাশিয়ার জ্বালানির কোনো বিকল্প নেই। বৃহস্পতিবার জ্বালানি কোম্পানি ও তাদের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে এসব কথা বলেন রুশ প্রেসিডেন্ট। তিনি আরও বলেন, ইউরোপের কাছে বিকল্প জ্বালানির কোনো বিকল্পের অস্তিত্ব নেই।

রুশ প্রেসিডেন্ট বলেন, বৈশ্বিক বাজারে আপাতত বেশি জ্বালানি নেই। অন্য দেশ থেকে জ্বালানি আনা, বিশেষ করে যুক্তরাষ্ট্রের কাছ থেকে, যা ইউরোপে পাঠানো সম্ভব নয়- অনেক সময় সাপেক্ষ এবং ইউরোপের মানুষের জীবন মানের ওপর প্রভাব ফেলবে এবং ইউরোপের অর্থনীতির ওপর প্রভাব ফেলবে।

তাছাড়া বর্তমানে বন্ধু নয় এমন দেশের কাছে রাশিয়ার নিজস্ব মুদ্রা রুবলে গ্যাস বিক্রির যে নির্দেশনা পুতিন দিয়েছেন সেটিও মানার জন্য অনুরোধ করেছেন এবং ডলার ও ইউরো থেকে ধীরে ধীরে সরে আসার জন্য বলেছেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর