ইউক্রেনে সামরিক অভিযান সফল হবেই : পুতিন

আন্তর্জাতিক ডেস্ক | ১৩ এপ্রিল ২০২২, ০৪:৪৫

ছবিঃ ইন্টারনেট

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেনে তার সেনারা যে সামরিক অভিযান চালাচ্ছে সেটি অবশ্যই সফল হবে। কারণ এর পেছনে তাদের মহৎ উদ্দেশ্য রয়েছে। মঙ্গলবার রাশিয়ার ভোসতোচনিতে একটি পুরস্কার বিরতণী অনুষ্ঠানে যোগ দেন পুতিন। সেখানেই তিনি জানান, রাশিয়ার মানুষদের বাঁচাতে ও নিরাপত্তা নিশ্চিতে ইউক্রেনে সামরিক অভিযান চালানো ছাড়া তাদের হাতে অন্য কোনো উপায় ছিল না।

এ ব্যাপারে পুতিন বলেন, রাশিয়ার অন্য কোনো উপায় ছিল না। রাশিয়ানদের বাঁচাতে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান চালানো জরুরী হয়ে পড়ে। ইউক্রেনে তার সেনারা সফল হবেই এমন দাবি করে পুতিন বলেন, এটা হবেই। এ নিয়ে কোনো সন্দেহ নেই। আমাদের লক্ষ্য একদম পরিস্কার। আমাদের উদ্দেশ্যগুলো মহৎ।

রুশ প্রেসিডেন্ট আরও বলেন, আমাদের উদ্দেশ্য হলো দোনবাসে থাকা সাধারণ মানুষকে সহায়তা করা, তাদের নিরাপত্তা নিশ্চিত করা। তবে এখন রাশিয়ার প্রধান লক্ষ্য হলো দোনবাসকে স্বাধীন করা বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

এদিকে ফেব্রুয়ারির শেষ দিকে যখন রুশ সেনারা ইউক্রেনে প্রথম হামলা করে তখন পুতিন বলেছিলেন, তাদের লক্ষ্য ইউক্রেনকে নিরস্ত্রীকরণ করা ও নাৎসিমুক্ত করা।

পুতিন বেশ কয়েকবার দাবি করেছেন, ইউক্রেনের সেনারা দোনবাসে গণহত্যা চালাচ্ছে। এ দাবি তুলে নিজের অভিযানকে বৈধতা দিতে চাচ্ছেন পুতিন।

সূত্র: বিবিসি



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর