রাশিয়ার বিরুদ্ধে অস্ত্র হাতে যুদ্ধে নামলেন স্বর্ণজেতা বক্সার

সময় ট্রিবিউন | ২ মার্চ ২০২২, ০৫:২৪

ইউক্রেনে চালানো রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে এবার লড়াইয়ে নেমেছেন হেভিওয়েট চ্যাম্পিয়ন বক্সার ওলেকসান্ডার ইউসক। এর আগে তার বন্ধু ভ্যাসিলি লোমাচেঙ্কোও প্রতিরক্ষা বাহিনীতে যোগ দিয়েছিলেন।

এর আগে ‘হল অফ ফেমে’ জায়গা পাওয়া বক্সার ও কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো ফেব্রুয়ারির শুরুর থেকে রাশিয়ার আগ্রাসন হতে পারে এমন ইঙ্গিত পেয়ে সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন তার ভাই ভ্লাদিমির ক্লিটসকো।

ইউসক যুদ্ধে নামার আগে ইনস্টাগ্রামে লিখেছিলেন, ‘যদি আমরা নিজেদের ভাই মনে করি। তাহলে আপনার সন্তানদের আমাদের দেশে পাঠাবেন না লড়াই করার জন্য। এই আহ্বান আমি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছেও জানাতে চাই। আপনি যুদ্ধ থামাতে পারেন। প্লিজ শান্ত হয়ে আমাদের সঙ্গে আলোচনায় বসুন কোনো ধরনের দাবি ছাড়া।’

‘আমাদের সন্তান, স্ত্রী, নাতি-নাতনি লুকিয়ে আছে মাটির নিচে। আমরা আমাদের নিজেদের দেশে আছি, অন্য কোনো কিছু করা আমাদের পক্ষে সম্ভব না। আমরা নিজেদের রক্ষা করছি। এই যুদ্ধ বন্ধ করুন, বন্ধ করুন। কোনো যুদ্ধ না,  চাই  আলোচনার মাধ্যমে শান্তি। ’

এদিকে রাশিয়াকে একঘরে করতে গত সোমবার উয়েফা ও ফিফা দেশটির সদস্যপদ বাতিল করেছে। রাশিয়ার খেলোয়াড়দের একাধিক প্রতিযোগিতায় অংশগ্রহন নিষিদ্ধ করা হচ্ছে। যদিও ফিফা ও উয়েফার এমন সিদ্ধান্তকে ‘স্পোর্টিং স্পিরিট’ ও ‘আন্তর্জাতিক ক্রীড়া আইনের’ পরিপন্থী বলে দাবি করেছে রাশিয়া ফুটবল ইউনিয়ন (আরএফইউ)। এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে তারা।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর