রাশিয়ার আক্রমণে যুদ্ধ শুরু

সময় ট্রিবিউন | ২৪ ফেব্রুয়ারী ২০২২, ২২:১৪

যুদ্ধ

ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইতোমধ্যে বিভিন্ন শহরে হামলার খবর পাওয়া গেছে। গুলির শব্দ শোনা গেছে দেশটির প্রধান বিমানবন্দরেও।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুবেলা এক টুইটবার্তায় বলেন, ‘রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে পুরোদমে আক্রমণ শুরু করেছেন। শান্তিকামী ইউক্রেনের শহরগুলো এখন হামলার শিকার। এটি আগ্রাসনের যুদ্ধ। ইউক্রেন অবশ্যই নিজেকে রক্ষা করবে। বিশ্ব পারে পুতিনকে থামাতে এবং এখনই সময় সেই পদক্ষেপ নেয়ার।’

ইউক্রেনে সামরিক অভিযান আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট পুতিন। তিনি ইউক্রেনের সামরিক বাহিনীর সদস্যদের অস্ত্র ত্যাগ করে ঘরে ফেরার আহ্বান জানিয়েছেন। আর বলেন, যেকোনো রক্তপাতের জন্য দায়ী থাকবে ইউক্রেন সরকার।

ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টা গেরাসচেঙ্কো জানিয়েছেন, ইউক্রেনের রাজধানী কিয়েভে ক্ষেপণাস্ত্র হামলার মধ্য দিয়ে রুশ হামলা শুরু হয়েছে। এ ছাড়া বিমানঘাঁটি ও সামরিক সদর দপ্তরেও গোলা নিক্ষেপ করা হয়েছে।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর