পদ্মভূষণ প্রত্যাখ্যান করলেন বুদ্ধদেব ভট্টাচার্য

সময় ট্রিবিউন | ২৭ জানুয়ারী ২০২২, ০২:৫৩

পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও প্রবীণ সিপিআইএম নেতা বুদ্ধদেব ভট্টাচার্য পদ্মভূষণ পুরস্কার নিতে অস্বীকৃতি জানিয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, এক বিবৃতিতে বুদ্ধদেব ভট্টাচার্য বলেছেন, 'আমি এই পুরস্কার নিয়ে কিছুই জানি না। এ বিষয়ে আমাকে কেউ কিছু জানায়নি। যদি তারা আমাকে পদ্মভূষণ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে থাকে, তাহলে আমি তা প্রত্যাখ্যান করছি।'

সিপিআইএম সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে আরও বলা হয়েছে, এটি বুদ্ধদেব ভট্টাচার্য এবং দলের উভয়ের সিদ্ধান্ত ছিল।

দলের পক্ষ থেকে টুইট করা হয়েছে, পদ্মভূষণ পুরস্কারের জন্য মনোনীত বুদ্ধদেব ভট্টাচার্য তা গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছেন। আমাদের কাজ জনগণের জন্য, পুরস্কারের জন্য নয়।

২৫ জানুয়ারি ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বছর পদ্ম পুরস্কারে ভূষিত হওয়া ব্যক্তিত্বদের নামের একটি তালিকা প্রকাশ করে। বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ১২৮ জনকে এবার পদ্ম পুরস্কারে সম্মানিত করা হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর