আহত সামান্থা

বিনোদন ডেস্ক: | ১ মার্চ ২০২৩, ০৯:০২

সামান্থা রুথ প্রভু

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। গত বছর থেকেই খারাপ সময় যাচ্ছে এ অভিনেত্রীর। বিশেষ করে শারীরিক অসুস্থতা তাকে কাবু করে ফেলেছে তাকে। গত অক্টোবরে সামান্থা জানিয়েছিলেন, মায়োসাইটিস নামে এক জটিল রোগে ভুগছেন তিনি।

সম্প্রতি শুটিংয়ে গিয়ে আহত হয়েছেন এ অভিনেত্রী। জানা যায়, ‘সিটাডেল’ সিরিজের শুটিং সেটে হাতে আঘাত পান তিনি।

ইনস্টাগ্রাম স্টোরিতে হাতের আঘাতের ছবি পোস্ট করে ক্যাপশনে সামান্থা লিখেছেন, ‘অ্যাকশনের বিশেষ সুবিধা।’

ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করা ছবিতে দেখা যায়, সামান্থার হাতের আঙুল থেকে রক্ত ঝরছে। কব্জির কাছে জখমের দাগ স্পষ্ট, সারা হাত ছিলে গিয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এর তথ্যমতে, আমেরিকান টিভি সিরিজ ‘সিটাডেল’-এর ভারতীয় সংস্করণে অভিনয় করছেন সামান্থা। চিত্রনাট্য অনুযায়ী প্রচুর স্ট্যান্ট পারফর্ম করতে হচ্ছে সামান্থাকে। কিন্তু বডি-ডাবলে খুব বেশি আস্থা নেই তার। যতটা সম্ভব নিজেই শট দেওয়ার চেষ্টা করছেন। মঙ্গলবার তেমনি একটি অ্যাকশন দৃশ্যের শট দিতে গিয়ে আঘাত পান তিনি।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর