ফিলিস্তিন দূতাবাসে সহায়তা দিলেন জবি শিক্ষার্থীরা

সময় ট্রিবিউন | ১০ জুন ২০২১, ০৪:০০

ফাইল ছবি

চলমান ইসরাইলি অগ্রাসনে চরম সংকটে দিন পার করছে ফিলিস্থিনের জনগন। এই দুঃসময়ে তাদের পাশে দাড়িয়েছে বাংলাদেশ। তারই ধারাবাহিকতায় পাশে দাড়িয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা।

আজ বুধবার ( ৯ জুন) ফিলিস্থিন দূতাবাসে অর্থ সহায়তা পৌছে দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

ফিলিস্থিন দূতাবাসে সহায়তা পৌছে দেওয়ার শিক্ষার্থীদের একজন মেহেদি হাসান সানি বলেন, আমরা একটা উদ্যোগ নিয়েছিলাম যতটুক পারি তাদের সাহায্য করব তারই প্রচেষ্টায় আমাদের এই সামান্য সহায়তা পৌছে দিয়েছি। পৃথিবীর সকল মানুষকে আল্লাহ ভাল রাখুক এই কামনা করছি।

উল্লেখ্য, এর আগেও ফিলিস্থিন দূতাবাসে প্রয়োজনীয় মেডিসিন ও অর্থ সহায়তা দিয়েছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর