রাজধানীর বিভিন্ন এলাকার মাদকবিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অভিযোগে ৫৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
এ সময় তাদের কাছ থেকে নয় হাজার ৩৯৩ পিস ইয়াবা, ২০ লিটার দেশিমদ, ৯ গ্রাম হেরোইন, ৯৯ কেজি ৮৫ গ্রাম গাঁজা ও ২৬ পিস নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়।
শনিবার (১১ মার্চ) ভোর ৬টা থেকে রোববার (১২ মার্চ) ভোর ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৭টি মামলা রুজু হয়েছে।
জনপ্রিয় খবর
আপনার মূল্যবান মতামত দিন: