পাবনা মানসিক হাসপাতালে রোগী, চিকিৎসক ও নার্স সহ ২২ জন করোনায় আক্রান্ত

পাবনা প্রতিনিধি | ১৮ জুলাই ২০২১, ২১:৪৭

ছবিঃ সংগৃহীত

পাবনা মানসিক হাসপাতালের ১২ জন রোগীর করোনা শনাক্ত হয়েছে। পাশাপাশি ৩ চিকিৎসক ও ৭জন নার্সের করোনা শনাক্ত হয়েছে। 

রোববার (১৮জুলাই) দুপুরে হাসপাতালের ক্লিনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ডা. মাসুদ রানা সরকার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এ সময় তিনি বলেন, এ মাসের শুরুর দিকে বেশ কয়েকজন ভর্তি রোগীর করোনা উপসর্গ দেখা দেয়। প্রথমে তাদের হাসপাতালের আইসোলেশন সেন্টারে নেওয়া হয়েছিল। পরবর্তীতে বাকি রোগীদের নিরাপত্তার স্বার্থে হাসপাতালের ব্যবস্থাপনায় করোনায় আক্রান্ত ১২ জনকে তাদের বাড়ি পৌঁছে দেওয়া হয়েছে।কোভিড-১৯ নেগেটিভ সনদ না থাকলে নতুন কোনো রোগীকে ভর্তি নেওয়া হবে না বলে জানিয়েছেন ডা. মাসুদ রানা।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর