পঞ্চগড়ে অটোভ্যানের চার্জার লাইনে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে শিশুর মৃত্যু

পঞ্চগড় প্রতিনিধি | ৯ জুলাই ২০২১, ০৫:২৭

ছবিঃ সংগৃহীত

পঞ্চগড়ের দেবীগঞ্জে অটোভ্যানের চার্জার লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইমরান নামে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৭ জুলাই) সন্ধ্যায় উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নের রামগঞ্জ বিলাসী কামাতপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু ইমরান ওই এলাকার আব্দুল জলিলের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, ভ্যানচালক আব্দুল জলিল নিজ বাড়িতে চার্জারের মাধ্যমে অটোভ্যান চার্জ দিয়ে বাইরে যান। সন্ধ্যায় তার ছেলে ইমরান বাড়ির আঙিনায় খেলার সময় বাড়ির সবার অগোচরে চার্জিং লাইন ধরে মুখ নিয়ে কামড় দেয়। এতে শিশু ইমরান বিদ্যুতায়িত হয়ে আহত হয়। পরে তার চিৎকারে বাড়ির লোকজন দ্রুত এসে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল হোসেন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর