মাছ ব্যবসায়ীদের ৪০ বছরের দূর্ভোগ লাঘবে ড্রেন নির্মাণ

চুয়াডাঙ্গা প্রতিনিধি | ১৪ জুন ২০২২, ০৭:৪০

সংগৃহীত

অবশেষে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা মাছ বাজার ব্যবসায়ীদের ৪০ বছরের দূর্ভোগ লাঘবে উদ্যোগ নিয়েছে পৌর কর্তৃপক্ষ। এ বাজারে জমে থাকা পানি নিষ্কাশনের জন্য তৈরি করছেন ড্রেন। ২৯০ মিটার দৈর্ঘ্যরে এ ড্রেন নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৫৭ লাখ ৩৭ হাজার ৭৯৬ টাকা। সোমবার আনুষ্ঠানিকভাবে ড্রেনের নির্মাণ কাজের উদ্বোধন করেন মেয়র হাসান কাদির গনু।

মেয়র বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে ড্রেনটি নির্মাণ করা হচ্ছে। আগামীতে এ বাজারের ব্যবসায়ীরা পরিচ্ছন্ন পরিবেশে ব্যবসা করতে পারবেন। মশা-মাছির উপদ্রব থেকেও রক্ষা পাবেন তারা। উদ্বোধনকালে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী রবিউল হক, পৌরসভার প্যানেল মেয়র খন্দকার মুজিবুল হক, ৫ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল গাফফার, মুজিব কবি খ্যাত মামুন খন্দকার প্রমুখ।

প্রসঙ্গত, দীর্ঘ প্রায় ৪০ বছর ধরে আলমডাঙ্গা মাছ বাজারের ভিতরে কোনো ড্রেন ছিলো না। ফলে এ বাজারের আঁইশযুক্ত পানির দূঃর্গন্ধে অতিষ্ট ছিলো ব্যবসায়ী ও সাধারণ ক্রেতারা। স্থানীয়দের দীর্ঘদিনের দাবীর প্রেক্ষিতে পৌর পরিষদ ড্রেনটি নির্মাণের উদ্যোগ নেয়।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর