রাতের তাপমাত্রা আরও কমবে, বাড়বে শীত

সময় ট্রিবিউন | ১২ ডিসেম্বর ২০২৩, ০৯:৫২

সংগৃহীত ছবি

সারা দেশে রাতের তাপমাত্রা আরও কমে শীত বাড়বে। আবহাওয়া অফিস বলছে, তীব্র শৈত্যপ্রবাহের শঙ্কা না থাকলেও আগামীকাল বুধবার থেকে দেশের কোথাও কোথাও মৃদু শৈত্যপ্রবাহ দেখা যেতে পারে।

আবহাওয়াবিদ আব্দুর রহমান খান বলেন, বুধবার থেকে শীতের তীব্রতা বাড়বে। তবে এখনই আপাতত শৈত্যপ্রবাহ হওয়ার সম্ভাবনা নেই। ডিসেম্বরের শেষে শৈত্যপ্রবাহের কারণে তাপমাত্রা নামতে পারে ১০ ডিগ্রির নিচে। এল নিনো সক্রিয় থাকায় সামগ্রিকভাবে এবার শীতের প্রকোপ কিছুটা কম হতে পারে।

সারা দেশের পাশাপাশি গত দুই দিন ধরে রাজধানীতে দেখা গেছে কুয়াশা। এই কুয়াশা আরও বাড়বে। আর মাসের শেষে শৈত্যপ্রবাহের আশঙ্কা রয়েছে বলে জানান এই আবহাওয়াবিদ।

আজ মঙ্গলবার (১২ ডিসেম্বর)  ভোরেও কুয়াশার প্রাদুর্ভাব ছিল। মঙ্গলবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এই সময়ে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তরাঞ্চল ও নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্য এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

এই সময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি কমতে পারে। তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

গত ২৪ ঘণ্টায় সারা দেশে সর্বনিম্ন তাপমাত্রা ছিল নওগাঁর বদলগাছীতে ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে ৩০ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের