গ্রামীণফোনে দেশজুড়ে বিভ্রাট, ভোগান্তিতে গ্রাহকরা

সময় ট্রিবিউন | ১৯ ডিসেম্বর ২০২১, ০৯:৩৮

গ্রামীণ ফোন লোগো-ছবি সংগৃহীত

মোবাইল অপারেটর গ্রামীণফোনের বিভিন্ন সেবায় দেশজুড়ে বিভ্রাট দেখা দিয়েছে বলে জানিয়েছেন গ্রাহকরা। ঢাকা ও ঢাকার বাইরের গ্রাহকরা একই ধরনের সমস্যার কথা জানিয়েছেন তারা।

শনিবার (১৮ ডিসেম্বর) দুপুর থেকেই বিভিন্ন সেবা ব্যবহারে ভোগান্তিতে পড়েন গ্রাহকরা। রাত সাড়ে ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত এসএমএস না যাওয়ার সমস্যা দেখা যায়।

গ্রামীণফোনের একাধিক গ্রাহকের কাছ থেকে ইন্টারনেট ব্যবহারে জটিলতার অভিযোগ পাওয়া যায়।

এ বিষয়ে রাত ৯টার পর গ্রামীণফোনের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানানো হয়, কারিগরি ত্রুটির কারণে ‘আমাদের কিছু সেবা ব্যবহার করার সময় কোনো কোনো সম্মানিত গ্রাহক সমস্যার সম্মুখীন হয়েছেন। আপনাদের এই অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। ইতোমধ্যে অধিকাংশ সেবা পুনরায় চালু হয়েছে এবং কিছু সমস্যার দ্রুত সমাধানের জন্য সব পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আমাদের সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ।’

ওই পোস্টের নিচেও গ্রাহকদের নানান ধরনের অভিযোগ পাওয়া যায়।

সার্বিক বিষয়ে গ্রামীণফোনের জনসংযোগ বিভাগে যোগাযোগ করা হলে বিভ্রাটের বিষয়টি নিশ্চিত করা হয়। তবে কী কারণে এ সমস্যা দেখা দিয়েছে সে বিষয়ে প্রতিষ্ঠানটির বক্তব্য পাওয়া যায়নি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের