তুর্কি পণ্য নিয়ে যাত্রা শুরু ‘ফেমবুলা ডটকমের’

সময় ট্রিবিউন | ৮ এপ্রিল ২০২১, ০৩:২৫

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো দেশের অন্যতম ই-কমার্স প্লাটফর্ম ‘ফেম্বুলা ডটকম’ (Fembula.com)।

রাজধানীর গুলশান বাড্ডা লিংক রোডে বুধবার প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে দেশের গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে যাত্রা শুরু করে এই প্রতিষ্ঠানটি।

প্রতিষ্ঠানের চেয়ারম্যান আব্দুর রহমান গণমাধ্যমকে বলেন, একদল স্বপ্নদ্রষ্টা তরুণ উদ্যোক্তা নিরলস পরিশ্রমকে সঙ্গী করে ফেমবুলার কাঠামো দাঁড় করিয়েছেন। এর প্রধান লক্ষ্য সবোর্চ্চ গ্রাহকবান্ধব পরিবেশ নিশ্চিত করা।

তিনি জানান, লকডাউনের আগে প্রায় সময়ই দেশী বিদেশি ব্যবসায়ী ও বিনিয়োগকারীরা প্রতিষ্ঠানে আসতেন এবং মিটিং করতেন। স্বাস্থ্যবিধির কথা চিন্তা করে আপাতত অনলাইনে চলছে সব কার্যক্রম।

প্রতিষ্ঠানের চেয়ারম্যান জানান, বাংলাদেশের বাজার যেখানে চীন ও ইন্ডিয়ার দখলে। Fembula.com তুরস্ক, ইতালি, ফ্রান্সসহ ইউরোপের নামিদামি ব্র্যান্ডের পণ্য বাংলাদেশে এনেছে। এছাড়াও রয়েছে মধ্যপ্রাচ্যের খেজুর, তিন ফলসহ প্রসিদ্ধ সব খাবারের সমাহার।

উদ্যোক্তারা জানান, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের ঐতিহ্যবাহী পণ্যগুলোও পাওয়া যায় Fembula.com সাইটে। তুরস্কসহ অন্যান্য দেশের ইতিহাস নিয়ে লেখা জনপ্রিয় বইগুলোও পাওয়া যায় এই সাইটে।এছাড়াও বাচ্চাদের জন্য আকর্ষণীয় কিছু বই তৈরি করে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

প্রতিষ্ঠানটির উদ্যোক্তাদের প্রত্যাশা ফেম্বুলা ডটকম নির্দিষ্ট সময়ের মধ্যেই পণ্য সরবরাহ নিশ্চিতের পাশাপাশি সেবা দেয়ার ক্ষেত্রে ভৌগলিক সীমাবদ্ধতা দূর করে গ্রাম এবং শহরের মানুষদের সমান গুরত্ব দেয়া।

আয়োজকরা জানান, পরিস্থিতি স্বাভাবিক হলে সবাইকে নিয়ে আরও বড় পরিসরে গ্র্যান্ড ওপেনিং সেরেমনি অনুষ্ঠিত হবে। সেখানে উপস্থিত থাকবেন সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, ব্যাংকের এমডিসহ দেশের গণ্যমান্য ব্যবসায়ীরা।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের