১ রানের ব্যাবধানে জিতল কোহলির বেঙ্গালুরু

স্পোর্টস ডেস্ক | ২৮ এপ্রিল ২০২১, ০৭:২১

ছবিঃ ইন্টারনেট

শেষ ২ বলে জিততে হলে দিল্লি ক্যাপিটালসকে করতে হতো ১০ রান। ব্যাটিংয়ে থাকা ঋষভ পন্থ মোহাম্মদ সিরাজের পঞ্চম বলে একটি চার হাঁকিয়ে আশা জিইয়ে রাখেন। তবে ষষ্ঠ বলে ওয়াইড অঞ্চলের ডেলিভারিটি সজোরে পেটালেও ফের বাউন্ডারি (৪) হয়। ফলে ১ রানের রোমাঞ্চকর জয় তুলে নেয় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু।

মঙ্গলবার (২৭ এপ্রিল) আহমেদাবাদের মোতেরায় নরেন্দ্র মোদী স্টেডিয়ামে চলমান আসরের ২২তম ম্যাচে প্রথমে ব্যাট করা ব্যাঙ্গালুরু নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৭১ রান করে।

জবাবে ৪ উইকেট হারিয়ে ১৭০ রানের বেশি করতে পারেনি দিল্লি।

১৭২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুর দিকে নিয়মিত উইকেট হারালেও পন্থ ও মার্কাস স্টোইনিস জুটি আশা জাগায়।

তারা দুজনে মিলে ৪৫ রান করেন। তবে স্টোইনিস ব্যক্তিগত ২২ রানে বিদায় নেন। কিন্তু হাল ছাড়েননি অধিনায়ক পন্থ। তিনি পঞ্চম উইকেট জুটিতে শিমরন হেটমায়ারের সঙ্গে ৪৪ বলে ৭৮ করে দলকে প্রায়ই জিতিয়ে নিয়েছিলেন। তবে ভাগ্য দিল্লি পক্ষে এদিন কথা বলেনি।

পন্থ ৪৮ বলে ৬টি চারে ৫৮ রানে অপরাজিত থাকেন। তাকে দারুণ সঙ্গ দেওয়া হেটমায়ার ঝড়ো ব্যাট করে ২৫ বলে ২টি চার ও ৪টি ছক্কায় ৫৩ রানে অপরাজিত থাকেন।

ব্যাঙ্গালুরু বোলারদের মধ্যে হার্শাল প্যাটেল ২টি উইকেট পান। এছাড়া সিরাজ ও কাইল জেমিসন একটি করে উইকেট দখল করেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের