মেসিকে আটকে রাখতে ফাউলের ছড়াছড়ি ব্রাজিলের

সময় ট্রিবিউন | ১৮ নভেম্বর ২০২১, ০০:১৭

ছবিঃ সংগৃহীত

আজ সকালে হয়ে যাওয়া আর্জেন্টিনা-ব্রাজিল ম্যাচ নিরপেক্ষ ফুটবলপ্রেমীদের মন ভরাতে পারেনি। ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। ৯০ মিনিটের খেলায় জালের দেখা পায়নি দুই দলের কেউ। অথচ ফাউল হয়েছে সবমিলিয়ে ৪২টি। দুই দলই সমান ২১টি করে ফাউল করেছে। আর্জেন্টিনা হলুদ কার্ড দেখেছে ৪টি আর ব্রাজিল ৩টি।

মেসি, মার্তিনেজ, দি মারিয়ারা ছিলেন বেশ নিষ্প্রভ। তবে আর্জেন্টিনার ভাগ্য ভালো বলতে হবে, রক্ষণভাগের নৈপুণ্যে গোল খেতে হয়নি।আর্জেন্টিনাকে স্বাভাবিক খেলাটা ব্রাজিল খেলতে দেয়নি বলে অভিযোগ করেছেন লিওনেল স্কালোনি

আর্জেন্টিনাকে স্বাভাবিক খেলাটা ব্রাজিল খেলতে দেয়নি বলে অভিযোগ করেছেন লিওনেল স্কালোনি।

দ্বিতীয়ার্ধে দলের মূল ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো চোটের কারণে বেরিয়ে গেলেও শেষ পর্যন্ত ভিনিসিয়ুস, জেসুস, পাকেতাদের গোল করতে দেননি ওতামেন্দি, পেৎসেয়ারা। নিজেদের খেলাও যে আর্জেন্টিনা ঠিকঠাক খেলতে পেরেছে, তা বলা যাবে না। পারলে কি আর মেসি-দি মারিয়ারা গোল না করে থাকেন? কিন্তু আর্জেন্টিনা এমন খেলল কেন?

আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনির কাছে অবশ্য সে প্রশ্নের জবাব আছে। ম্যাচের শেষে সংবাদ সম্মেলনে সে জবাবটিই দিয়েছেন স্কালোনি। শুধু জবাব দিয়েছেন বললে ভুল হবে, প্রকারান্তরে ব্রাজিলের প্রশংসাই করেছেন এই কোচ। তাঁর কাছে মনে হয়েছে, ব্রাজিল আর্জেন্টিনাকে নিজেদের স্বাভাবিক খেলা খেলতে দেয়নি, ‘ম্যাচটি অনেক কঠিন ছিল। তাঁরা এখানে নিজেদের খেলাটিই ঠিকঠাক খেলতে এসেছিল। আর চেয়েছিল, আমরা যেন আমাদের খেলা ভালোভাবে না খেলতে পারি। তারা সে উদ্দেশ্যে সফল। আমাদের দল যদিও পরিস্থিতি বুঝে আস্তে আস্তে ভালো খেলেছে। দ্বিতীয়ার্ধে আমরা একটু ভালো খেলেছি।’



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের