জুতোয় মদপান করে জয় উদযাপন ফিঞ্চদের

সময় ট্রিবিউন | ১৬ নভেম্বর ২০২১, ০০:৪৪

ছবিঃ সংগৃহীত

নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে অস্ট্রেলিয়া। ড্রেসিং রুমে দলটির উদযাপনের অনুষঙ্গ হিসেবে ছিল মদ, আর সেটা তারা পান করেছেন নিজেদের জুতোয় নিয়ে! বিশ্বকাপ উদযাপনে জুতোয় নিয়ে মদপান ফিঞ্চদের ইতিহাসটা নতুন করে লিখেছে অস্ট্রেলিয়া।  

জেতার পর ড্রেসিং রুমে গিয়েই গ্লেন ম্যাক্সওয়েল টুইট করে জানিয়ে দিয়েছিলেন, ‘আমাকে আগামী কয়েক দিন খুঁজে পাবে না বন্ধুরা, উল্লাস!’ কেন তাকে খুঁজে পাওয়া যাবে না, সেটা দেখা গেল আইসিসির প্রকাশ করা এক ভিডিওতে। সেখানে দেখা গেল অস্ট্রেলিয়ার সাজঘরে তিনি গিয়েছিলেন ঐতিহ্যবাহী স্কি গগলস পরে। তা পরেই চলেছে উদযাপন।

এরপর শুরু জুতোয় মদ নিয়ে খেয়ে উদযাপনের। শুরুটা করেছিলেন অজি উইকেটরক্ষক ব্যাটার ম্যাথু ওয়েড। তিনিই প্রথম জুতো খুলে তাতে বিয়ার নিয়ে খাওয়া শুরু করেন। তার দেখাদেখি সতীর্থ মার্কাস স্টয়নিসকেও দেখা যায় যোগ দিতে। 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর