শেষ নিঃশ্বাস পর্যন্ত স্ত্রীকে পাশে চান মুশফিক

সময় ট্রিবিউন | ২৪ সেপ্টেম্বর ২০২১, ২২:৪৭

ফাইল ছবি

ক্রিকেটই জীবন তার। ক্রিকেটের জন্যই বছরের প্রায় সময় এক দেশ থেকে আরেক দেশে ছুটে বেড়াতে হয় তাকে। খুব কম সময়ের জন্যই পরিবারকে পাশে পান মুশফিকুর রহিম।

তবে ৩৪ বছর বয়সী বাংলাদেশ দলের এই অভিজ্ঞ ব্যাটসম্যান-উইকেটরক্ষকের হৃদয় জুড়ে রয়েছে পরিবার। বিবাহ বার্ষিকীতে তা যেন আর স্পষ্টভাবে জানান দিলেন মুশফিক।

নিজের অফিশিয়াল ফেসবুক পেজে স্ত্রী জান্নাতুল কিফায়াতের সঙ্গে একটা ছবি পোস্ট করে সঙ্গে দারুণ এক রোমান্টিক লেখাও জুড়ে দিয়েছেন তিনি। যেখানে তিনি জানিয়েছেন, শেষ নিঃশ্বাস পর্যন্ত স্ত্রীকে পাশে চান মুশফিক।

২৪ সেপ্টেম্বর বিবাহিত জীবনের সাত বছর পার করেছেন মুশফিক ও জান্নাতুল দম্পতি। স্ত্রীর প্রতি ভালোবাসা জানাতে মুশি লেখেন, ‘আলহামদুলিল্লাহ, আনন্দে ৭ বছর পার করলাম। আমি নিখুঁত স্বামী নই। তবে তুমি আমার জীবনের যথাযথ জীবন সঙ্গী। বেহেশত থেকে পাওয়া আত্মার আত্মীয়।’

তিনি আরও লেখেন, ‘ইনশাল্লাহ, মানুষ হিসেবে আমি উন্নতির যাত্রা অব্যাহত রাখব। প্রিয়তম, তোমার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি। অনুগ্রহ করে, আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত সঙ্গে থেকো। তোমাকে অনেক ভালোবাসি।’

জান্নাতুল হলেন বাংলাদেশের টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের স্ত্রীর ছোট বোন। ২০১৪ মুশফিকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। তাদের সংসারে আছে এক ছেলে সন্তান শাহরোজ রহিম মায়ান।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর