মেসিহীন বার্সার লজ্জার হার

সময় ট্রিবিউন | ১৫ সেপ্টেম্বর ২০২১, ১৪:৪৭

ছবিঃ সংগৃহীত

বার্সেলোনাকে তাদেরই মাঠে নতুন এক লজ্জাই উপহার দিয়ে গেল বায়ার্ন মিউনিখ। ম্যাচে বার্সেলোনা খেলেছে প্রতি-আক্রমণের কৌশলে। তবে ভোঁতা সেসব আক্রমণ বায়ার্নকে কোনো বিপদেই ফেলতে পারেনি। উল্টো প্রথমার্ধে নিজের ছায়া হয়ে থাকা লেভান্ডভস্কি পেলেন জোড়া গোল। তাতেই স্কোরলাইনটা দাঁড়ালো ৩-০ তে। 

চ্যাম্পিয়নস লিগ ইতিহাসে বায়ার্নকে বার্সা হারিয়েছে দু'বার। দু'বারই মেসি করেছিলেন জোড়া গোল। সেই মেসিকে ছাড়াই যখন সেই বায়ার্নের মুখোমুখি বার্সা, তরুণ দলে ভরসাটা ভালোই রেখেছিলেন কোচ রোনাল্ড কোম্যান।

দুই দলের সবশেষ দেখায় বায়ার্ন ৮-২ গোলে জিতেছিল। সে তুলনায় এ ফলাফল অন্তত বার্সার জন্য বেশ 'ভালো'। তবে বার্সাভক্তদের কপালে চিন্তার রেখা ফেলে গেছে দলের পারফরম্যান্স। পুরো ম্যাচে একটা শটও লক্ষ্যে রাখতে পারেনি, চ্যাম্পিয়নস লিগ ইতিহাসে এমন কিছু দলটির সঙ্গে হয়নি কখনো। বলের দখলে পিছিয়ে ছিল বেশ। সবচেয়ে বড় বিষয়, ম্যাচের পুরো ৯০ মিনিটে কখনো মনেই হয়নি এই বার্সা জিততে পারে আজ৷ ৩-০ ব্যবধানের এই হারও তাই যেন সেই ৮-২ এর চেয়েও বেশি লজ্জা দিয়ে গেল বার্সাকে। 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর