আইসিসি'র সেরা খেলোয়াড় হলেন জো রুট

সময় ট্রিবিউন | ১৪ সেপ্টেম্বর ২০২১, ০৫:৫১

ছবি: ইন্টারনেট

ক্রিকেটের আন্তর্জাতিক নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি) বিবেচনায় আগস্ট মাসের সেরা খেলোয়াড় মনোনীত হয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক জো রুট। নারীদের বিভাগে সেরা নির্বাচিত হয়েছেন আয়ারল্যান্ডের ইমার রিচার্ডসন।

আজ সোমবার পুরুষ ও নারীদের বিভাগে গেল মাসের সেরা খেলোয়াড়ের নাম ঘোষণা করে আইসিসি।

গত আগস্টে সেরা হবার দৌড়ে রুটের প্রতিদ্বন্দ্বী ছিলেন ভারতের পেসার জাসপ্রিত বুমরাহ ও পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি। তবে বুমরাহ ও আফ্রিদিকে টপকে সেরা নির্বাচিত হলেন রুট।

গত মাসে ঘরের মাঠে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে তিনটি সেঞ্চুরি করেন রুট। তিন ম্যাচের পাঁচ ইনিংসে ৫০৭ রান করেন তিনি। দুর্দান্ত পারফরমেন্সের সুবাদে টেস্ট র‌্যাংকিংয়ে ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষেও ওঠেন ইংলিশ ক্যাপ্টেন।

অন্যদিকে, নারীদের ক্যাটাগরিতে ইমার রিচার্ডসনের সঙ্গে সেরার দৌড়ে ছিলেন আয়ারল্যান্ডের গেবি লুইস এবং থাইল্যান্ডের নাটয়া বুচথাম। তবে এই দুজনকে পেছনে ফেলে সেরা নির্বাচিত হন রিচার্ডসন।

এর আগে চলতি বছরের শুরু থেকেই প্রতি মাসে সেরা পুরুষ ও নারী ক্রিকেটার বাছাই করার নিয়ম চালু করে আইসিসি। জানুয়ারি থেকে চালু হওয়া এই খেতাবের প্রথমটিই ওঠে ঋষভ পন্টের হাতে। পরের দুই মাসের পুরস্কারও ওঠে অপর দুই ভারতীয় বোলার রবিচন্দ্রন অশ্বিন ও ভুবনেশ্বর কুমারের হাতে।

এপ্রিলের খেতাব জয় করেন পাকিস্তানি তারকা বাবর আজম আর মে-তে মনোনয়ন পাবার পর সেরা ক্রিকেটার নির্বাচিত হন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক ও উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। জুনে নির্বাচিত হওয়া কিউই উদীয়মান তারকা ডেভন কনওয়ের পর জুলাই সেরা ক্রিকেটার হন বিশ্বসেরা অলরাউণ্ডার সাকিব আল হাসান।

উল্লেখ্য, আইসিসির ভোটিং একাডেমি ও ক্রিকেট সমর্থকদের যৌথ ভোটে নির্বাচন করা হয় প্রত্যেক মাসের সেরা পুরুষ ও নারী ক্রিকেটারকে। আইসিসির বিশেষজ্ঞ প্যানেলের ৯০ শতাংশ এবং সমর্থকদের ১০ শতাংশ ভোটের ওপর বিবেচনা করে মাসের সেরা খেলোয়াড় নির্বাচন করা হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর