ব্রেমারের জালে বায়ার্নের এক ডজন গোল

সময় ট্রিবিউন | ২৬ আগষ্ট ২০২১, ১৯:২৮

ছবি : ইন্টারনেট

ব্রেমারকে গোলবন্যায় ভাসিয়েছে বায়ার্ন, জিতেছে ১২-০ গোলে। জার্মান কাপের প্রথম রাউন্ডে বুধবার রাতে মাঠে নেমেছিল বায়ার্ন মিউনিখ। সেই ম্যাচে বায়ার্নের প্রতিপক্ষ ছিল ব্রেমার।  

ম্যাচে ছিলেন না রবার্ট লেভানদোস্কি ও ম্যানুয়েল নয়্যারের মতো তারকারা। বায়ার্নের পক্ষে একাই চারটি গোল করেছেন এরিক চোপো মটিং। ম্যাচের ৮, ২৮, ৩৫ এবং ৮২ মিনিটে গোলগুলো করেন তিনি। দুটি গোল করেন জামাল মুসিয়ালা। ম্যাচের ১৬ ও ৪৮ মিনিটে গোল দুটি করেন তিনি।

এ ছাড়া একটি করে গোল করেছেন তিলম্যান, লিরয় সানে, কুইসেন্স, বুনা সার, তুলিসো। অন্য গোলটি আসে আত্মঘাতী থেকে। ম্যাচে বায়ার্নের বিপক্ষে ন্যূনতম প্রতিরোধও গড়তে পারেনি ব্রেমার। ম্যাচের ৭২ শতাংশ সময় বল বায়ার্নের খেলোয়াড়দের পায়েই ছিল।

২৪ বছরের মধ্যে এটি বায়ার্নের সবচেয়ে বড় ব্যবধানের জয়। ১৯৯৭ সালে ডিজেকে ওয়াল্ডবার্গকে ১৬-১ গোলে হারিয়েছিল তারা। 

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর