ক্রিকেটারদের চলাফেরায় বিসিবির সতর্কতা

সময় ট্রিবিউন | ১৭ আগষ্ট ২০২১, ২১:১৫

ছবি : ইন্টারনেট

নিউজিল্যান্ড সিরিজের আগে দুই সপ্তাহের ছুটিতে রয়েছেন টাইগাররা । তবে করোনা সংক্রমণ এড়াতে টাইগার ক্রিকেটারদের চলাফেরায় সতর্ক থাকার পরামর্শ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ক্রিকেটারদের জনসমাগম এড়িয়ে পারিবারের সঙ্গে থাকতে বলেছে বোর্ড।

এ নিয়ে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘ইতোমধ্যে তাদের (ক্রিকেটার) বলে দেওয়া হয়েছে কী কী বিষয় মেনে চলবেন এবং তাদের চলাফেরা সীমাবদ্ধ রাখতে বলা হয়েছে। পরিবারের মাঝেই থাকার জন্য অনুরোধ করা হয়েছে এবং জনসমাগমে যাওয়ার ব্যাপারে নিরুৎসাহিত করা হয়েছে।’

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ২৪ আগস্ট ঢাকায় পা রাখবে কিউইরা। ওই দিনই জৈব সুরক্ষা বলয়ে ঢুকবে টাইগাররা। সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ১ সেপ্টেম্বর। ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর বাকি চারটি ম্যাচ মাঠে গড়াবে। টি-টোয়েন্টি সিরিজের পাঁচটি ম্যাচেরই ভেন্যু ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। সদ্য সমাপ্ত অস্ট্রেলিয়া সিরিজের মত এই সিরিজের প্রতিটি ম্যাচও হবে দিবারাত্রির।

বিসিবি'র মেডিকেল টিম ও ক্রিকেট অপারেশন্স বিভাগ ক্রিকেটারদের খোঁজ খবর রাখছে। 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর