আবারো চেলসিতে ফিরলেন লুকাকু

সময় ট্রিবিউন | ১৩ আগষ্ট ২০২১, ১৮:৫০

ছবি : ইন্টারনেট

১১ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে গত সিজনেই ইন্টার মিলানকে সিরি’আ জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন বেলজিয়ান তারকা রোমেলু লুকাকু। সেই ইন্টার মিলানকে ছেড়ে এবার ইংলিশ ক্লাব চেলসিতে ফিরলেন লুকাকু। বেলজিয়ান এ তারকা স্ট্রাইকারকে কিনতে নিজেদের ইতিহাসে ট্রান্সফার ফি'তে রেকর্ডই গড়তে হয়েছে ইংলিশ জায়ান্ট ক্লাবটিকে।

দ্বিতীয় মেয়াদে চেলসিতে নাম লেখালেন লুকাকু। এবার চুক্তি করেছেন পাঁচ বছরের জন্য। লুকাকুকে দলে টানতে চেলসিকে খরচ করতে হয়েছে ৯ কোটি ৭৫ লাখ পাউন্ড।

প্রথম মেয়াদে ২০১১ থেকে ২০১৪ পর্যন্ত চেলসির হয়ে খেলেছিলেন লুকাকু। তবে প্রথম মেয়াদের চেলসির হয়ে ম্যাচ খেলেছিলেন মোটে ১৫টি। মাঝে এক (২০১২-১৩) মৌসুম ধারে খেলেছিলেন আরেক ইংলিশ ক্লাব ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিওনে। এরপরে মৌসুমে ধারে যান এভারটনে। ধারে খেলার পরের মৌসুমেই তিন বছরের চুক্তিতে একেবারে নিজেদের করে নেয় এভারটন।

এভারটন থেকে ২০১৭ সালে লুকাকু পাড়ি জমান ম্যানচেস্টার ইউনাইটেডে। ওল্ড ট্রাফোর্ড থেকে ২০১৯ সালে যোগ দেন ইন্টার মিলানে। ইতালিয়ান জায়ান্ট ক্লাবটি থেকে এবার চেলসিতে ফিরলেন ২৮ বছরের লুকাকু।

দ্বিতীয়বারের মত চেলসিতে ফিরতে পেরে দারুণ উচ্ছসিত লুকাকু। সংবাদ মাধ্যমকে তিনি জানিয়েছেন, “প্রথমে আমি এখানে এসেছিলাম অল্প বয়সে, যার অনেক কিছু শেখার ছিল। এখন আমি ফিরে এলাম অনেক অভিজ্ঞ ও পরিপক্ক হয়ে। শৈশবে আমি চেলসিকে সমর্থন করতাম আর এখন আমি ফিরলাম দলটির অনেক শিরোপা জয়ে সাহায্য করতে, অসাধারণ অনুভূতি।”

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের