শ্রীলঙ্কা সফরে দক্ষিণ আফ্রিকার দল ঘোষণা

সময় ট্রিবিউন | ১৩ আগষ্ট ২০২১, ০৩:০৮

ছবি : ইন্টারনেট

আগামী সেপ্টেম্বরে তিনটি ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলতে শ্রীলঙ্কায় সফর করবে দক্ষিণ আফ্রিকা। শ্রীলঙ্কা সফরের জন্য দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট (সিএসএ)।

ইনজুরির কারণে দলের বাইরে রয়েছেন মিলার। ওয়ানডে স্কোয়াডে না থাকলেও আছেন টি-টোয়েন্টি স্কোয়াডে ।

ওয়ানডে দলে লম্বা সময় পর জায়গা পেয়েছেন জুনিয়র ডালা। গোড়ালির চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজ এবং আয়ারল্যান্ড সিরিজে না থাকা সিসান্দা মাগালা লঙ্কানদের বিপক্ষে টি-টোয়েন্টি স্কোয়াডে ফিরেছেন।

চলতি বছরের ২ সেপ্টেম্বর থেকে মাঠে গড়াবে দক্ষিণ আফ্রিকা এবং শ্রীলঙ্কার মধ্যকার সিরিজ। ওয়ানডে সিরিজের পর অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টির লড়াই। সিরিজের সবগুলো ম্যাচের ভেন্যু কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়াম।

ওয়ানডে স্কোয়াড: টেম্বা বাভুমা (অধিনায়ক), জুনিয়র ডালা, বেউরান হেনড্রিকস, রেজা হেনড্রিকস, হেনরিখ ক্লাসেন, জর্জ লিন্ডে, জানেমান মালান, কেশভ মহারাজ, অ্যাইডেন মার্করাম, উইয়ান মুলডার, এনরিখ নর্টজে, অ্যান্ডি ফ্লেকউ, ডুয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, তাবরাইজ শামসি, রসি ভ্যান ডার ডুসেন, কাইল ভ্যারাইনে, লিজার্ড উইলিয়ামস।

টি-টোয়েন্টি স্কোয়াড: টেম্বা বাভুমা (অধিনায়ক), কুইন্টন ডি কক, বিজর্ন ফরটুইন, বেউরান হেনড্রিকস, রেজা হেনড্রিকস, হেনরিখ ক্লাসেন, জর্জ লিন্ডে, কেশভ মহারাজ, সিসান্দা মাগালা, অ্যাইডেন মার্করাম, ডেভিড মিলার, উইয়ান মুলডার, লুঙ্গি এনগিদি, এনরিখ নর্টজে, ডুয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, তাবরাইজ শামসি, রসি ভ্যান ডার ডুসেন এবং লিজার্ড উইলিয়ামস।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর