তাড়াতাড়ি শেষ করেন ভাই, অনেকদিন পর বাসায় যাবো: সোহান

সময় ট্রিবিউন | ১০ আগষ্ট ২০২১, ০৫:২৭

ছবি : ইন্টারনেট

মিরপুরে চলছিল বাংলাদেশ অস্ট্রেলিয়া ৫ম টি টুয়েন্টির শেষ ম্যাচের খেলা। তখন অস্ট্রেলিয়া ৯ উইকেট হারিয়ে তুলেছে ৫৮ রান। বাংলাদেশের জয় অনেকটা নিশ্চিত। ব্যাটিং করছেন জাম্পা। বল করছেন সাকিব আল হাসান। উইকেটের পিছনে থেকে সোহান বলে উঠেন,নেন ভাই নেন,তাড়াতাড়ি শেষ করেন ভাই ,অনেকদিন পর বাসায় যাবো।

কিছুক্ষণ পরে সোহানের কথা রেখেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব। তুলে নেন জাম্পার উইকেট।

নুরুল হাসান সোহান বাংলাদেশ দলের একজন উইকেটরক্ষক পাশাপাশি ডানহাতি ব্যাটসম্যান হিসেবে ভূমিকা পালন করে থাকে।  তিনি ২০১৬ সালের জিম্বাবুয়ে জাতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফরে প্রথম টি-টোয়েন্টি ক্রিকেট অংশগ্রহণের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে আত্মপ্রকাশ করেন। ম্যাচে দারুণ ভূমিকা রাখেন সোহান। উইকেটের পেছনে দাঁড়িয়ে দলকে উৎসাহ দেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩য় টি টুয়েন্টিতে শেষ ওভারে মেহেদীর ছক্কা ও নো বল হওয়ার পর সোহান মেহেদীকে বলেন,"তুই করছোস এর আগেও করছোস, খালি মাথায় রাখিস
আরামসে, ঠান্ডায় দোস্ত তুই পারোস, ইচ্ছা করলেই"।


উল্লেখ্য, অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪-১ ব্যাবধানে সিরিজ জয় করেছে টাইগাররা। ৫ম ম্যাচে মাত্র ৬২ রানে অলআউট হয়ে যায় অজিরা। টি-টোয়েন্টি ফরম্যাটে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের এটি সর্বনিম্ন রানের স্কোর। এর আগে ২০০৫ সালের জানুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে ৭৯ রানের স্কোরটি ছিল অস্ট্রেলিয়ার সর্বনিম্ন সংগ্রহ।

রানের দিক থেকে টি-টোয়েন্টি ক্রিকেটে অস্ট্রেলিয়ার এটি পঞ্চম বড় রানের ব্যবধানে পরাজয়। সবচেয়ে বেশি ব্যবধানের রানের হারটি ইংল্যান্ডের বিপক্ষে। ২০০৫ সালে সাউথ্যাম্পটনে ১০০ রানের ব্যবধানে হেরেছিল অস্ট্রেলিয়া।

অন্যদিকে, অস্ট্রেলিয়াকে ৬২ রানে থামিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে রানের দিক থেকে বাংলাদেশের এটি দ্বিতীয় বড় জয়। সবচেয়ে বেশি রানের জয়টি রয়েছে আয়ারল্যান্ডের বিপক্ষে। ২০১২ সালে বেলফাস্টে আয়ারল্যান্ডকে ৭১ রানে হারিয়েছিল বাংলাদেশ।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর