১৮ বছর পর সিরিজ খেলতে পাকিস্তান সফরে যাচ্ছে নিউজিল্যান্ড

সময় ট্রিবিউন | ৫ আগষ্ট ২০২১, ২১:০৭

ছবি : ইন্টারনেট

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ২৪ আগস্ট বাংলাদেশ সফরে আসবে নিউজিল্যান্ড।  বাংলাদেশ সফর শেষ করেই কিউইরা যাবে পাকিস্তানে।

নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরের চূড়ান্ত ঘোষণার এক দিন পর পাকিস্তান সফরের সূচিও চূড়ান্ত হয়েছে। বৃহস্পতিবার (৫ আগস্ট) পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানায়, ১১ সেপ্টেম্বর পাকিস্তানে পৌঁছে ১৭ সেপ্টেম্বর থেকে মাঠের লড়াইয়ে নামবে কিউইরা।

এই সফর দিয়ে নিউজিল্যান্ড ১৮ বছর পর পাকিস্তানের মাটিতে খেলবে। দুই দলের সিরিজ শুরু হবে ওয়ানডে সিরিজ দিয়ে। ১৭, ১৯ ও ২১ সেপ্টেম্বর রাওয়ালপিন্ডিতে ওয়ানডে সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।


ওয়ানডে সিরিজ শেষে দুই দল পাড়ি জমাবে লাহোরে। সেখানে ২৫, ২৬ ও ২৯ সেপ্টেম্বর এবং ১ ও ৩ অক্টোবর টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সফর শেষ করে নিউজিল্যান্ড দল পাকিস্তানে পৌঁছে অবশ্য পা রাখবে ইসলামাবাদে। ১৪ সেপ্টেম্বর পর্যন্ত দলটি রুম কোয়ারেন্টিন পালন করবে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) কারণে নিউজিল্যান্ডের কয়েকজন ক্রিকেটারের বাংলাদেশ ও পাকিস্তান সফর নিয়ে অবশ্য সংশয় রয়েছে।

একনজরে নিউজিল্যান্ডের পাকিস্তান সফরের সূচি

১৭ সেপ্টেম্বর – ১ম ওয়ানডে – রাওয়ালপিন্ডি
১৯ সেপ্টেম্বর – ২য় ওয়ানডে – রাওয়ালপিন্ডি
২১ সেপ্টেম্বর – ৩য় ওয়ানডে – রাওয়ালপিন্ডি
২৫ সেপ্টেম্বর – ১ম টি-টোয়েন্টি – লাহোর
২৬ সেপ্টেম্বর – ২য় টি-টোয়েন্টি – লাহোর
২৯ সেপ্টেম্বর – ৩য় টি-টোয়েন্টি – লাহোর
১ অক্টোবর – ৪র্থ টি-টোয়েন্টি – লাহোর
৩ অক্টোবর – ৫ম টি-টোয়েন্টি – লাহোর

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের