নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরের চূড়ান্ত সূচি প্রকাশ

সময় ট্রিবিউন | ৪ আগষ্ট ২০২১, ১৯:০৩

ছবি : ইন্টারনেট

বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজের সূচি চূড়ান্ত করা হয়েছে। সূচি অনুযায়ী, চলতি মাসেই বাংলাদেশ সফরে আসবে কিউইরা।

আগস্ট মাসে নিউজিল্যান্ড আসলেও সিরিজ মাঠে গড়াবে সেপ্টেম্বরে। সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ১ সেপ্টেম্বর এবং ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর বাকি চারটি ম্যাচ মাঠে গড়াবে।

বুধবার (৪ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিউজিল্যান্ড সফরের সূচি প্রকাশ করে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ড জানায়, নিউজিল্যান্ডের বহর বাংলাদেশে পা রাখবে ২৪ আগস্ট। মূল লড়াইয়ে নামার আগে সফরকারী দল খেলবে একটি প্রস্তুতি ম্যাচ।

প্রস্তুতি ম্যাচটি অনুষ্ঠিত হবে সাভারের বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি)। টি-টোয়েন্টি সিরিজের পাঁচটি ম্যাচেরই ভেন্যু ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের