প্রথমবারের মত ইউরোর ফাইনাল ম্যাচ পরিচালনা করবে কোন ডাচ রেফারী

সময় ট্রিবিউন | ১১ জুলাই ২০২১, ০০:০৭

ছবি : ইন্টারনেট

প্রথম কোন ডাচ রেফারি হিসেবে বিওর্ন কুইপার্স রোববার ওয়েম্বলিতে ইংল্যান্ড বনাম ইতালির মধ্যকার ইউরোপীয়ান চ্যাম্পিয়নশীপের ফাইনাল ম্যাচ পরিচালনা করবে। ইউরোপীয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফা এই তথ্য নিশ্চিত করেছে।

কুইপার্স ডাচ লিগে ম্যাচ পরিচালনার মাধ্যমে রেফারিং ক্যারিয়ার শুরু করেছিল। ২০০৬ সালে আন্তর্জাতিক রেফরি হিসেবে র‌্যাঙ্কিং প্রাপ্ত হন। এনিয়ে ইউরোপীয়ান কোন প্রতিযোগিতায় সপ্তম ফাইনাল ম্যাচে তিনি ম্যাচ পরিচালনার দায়িত্ব পেলেন। এর আগে ইউরোপা লিগের দুটি, চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালেও তিনি ম্যাচ পরিচালনা করেছেন। এছাড়া ইউরো ২০১২ ও ইউরো ২০১৬ ও শেষ দুটি বিশ্বকাপেও তিনি ম্যাচ পরিচালনা করেছেন।

এবারের ইউরোতে কুইপার্স গ্রুপ পর্বে ডেনমার্ক বনাম বেলজিয়াম এবং স্লোভাকিয়া বনাম স্পেন ম্যাচটি ছাড়াও কোয়ার্টার ফাইনালে চেক প্রজাতন্ত্র বনাম ডেনমার্কের মধ্যকার ম্যাচটির দায়িত্বে ছিলেন।

রোববারের ফাইনালে কুইপার্সের সাথে আরো থাকবেন তার ডাচ সহকারী সান্ডার ফন রোয়েকেল ও এরইউন জেইনস্ট্রা।

এছাড়া চতুর্থ অফিসিয়াল হিসেবে থাকবেন স্পেনের কার্লোস ডেল কেরো গ্রান্ডে। বাস্টিয়ান ডানকার্ট ভিএআর এর দায়িত্বে থাকবেন। তার সাথে সহকারী হিসেবে থাকবেন জার্মান ক্রিস্টিয়ান গিটলম্যান ও মার্কো ফ্রিটজ এবং নেদারল্যান্ডের পল ফন বোয়েকেল।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের