ফাইনালে আর্জেন্টিনাকে ৫-০ গোলে হারাব: ব্রাজিল প্রেসিডেন্ট

সময় ট্রিবিউন | ৯ জুলাই ২০২১, ১৯:১৯

ফাইল ছবি

ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ মানেই বিশ্বের ফুটবলপ্রেমীদের দুই ভাগে বিভক্ত হওয়া। মাঠে খেলেন ফুটবলাররা আর মাঠের বাইরে তাদের নিয়ে কথার লড়াইয়ে উপনীত হন ভক্ত-সমর্থকরা। যা কখনও কখনও পৌঁছে যায় দুই দেশের শীর্ষস্থানীয় নেতামন্ডলী পর্যন্ত।

যেমনটা দেখা গেল এবার! আগামী রোববার বাংলাদেশ সময় ভোর ৬টায় কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ব্রাজিল। প্রায় ১৪ বছর পর কোনো টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হবে এ দুই দল। তাই উত্তেজনার পারদটাও বেশ ওপরে।

এরই মধ্যে বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাতে এক সভায় বসেছিলেন দক্ষিণ আমেরিকান দেশগুলোর শীর্ষ নেতারা। যেখানে উপস্থিত ছিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো ও আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ। এ সভায় আর্জেন্টিনাকে ৫-০ গোলে হারানোর ভবিষ্যদ্বাণী করেছেন বলসোনারো।

আর্জেন্টিনার প্রেসিডেন্টকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আমি আর্জেন্টিনার প্রেসিডেন্টকে বিশেষভাবে বলতে চাই, আমাদের দুই দেশের মধ্যে একমাত্র প্রতিদ্বন্দ্বিতা হবে মারাকানায়, কোপার ফাইনালে।’বলসোনারো আরও যোগ করেন, ‘আমি ম্যাচের ফলাফলও বলে দিতে চাই, ৫-০। হাত উঁচিয়ে আমি বলছি, আমরা ৫-০ ব্যবধানে জিতব। তবে এই ম্যাচের পর ব্রাজিল অবশ্যই আর্জেন্টিনাসহ প্যারাগুয়ে-উরুগুয়ের মঙ্গল কামনা করবে।’

ব্রাজিল প্রেসিডেন্ট হয়তো নিছকই মজার ছলে বলেছেন ৫-০ গোলের জেতার কথা। তবে অতীত পরিসংখ্যান জানাচ্ছে, এ দুই দলের মুখোমুখি লড়াইয়ে অন্তত ছয়টি ম্যাচে ৫ বার তার বেশি গোলের দেখা মিলেছে। এর সবশেষটি অবশ্য ১৯৬৩ সালে।এবারের ফাইনালেও তেমন কিছুর পুনরাবৃত্তি করতে পারবে কি না বলসোনারোর দেশ ব্রাজিল, তার উত্তর দেবে সময়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের