নকআউট পর্বে অস্ট্রিয়া

সময় ট্রিবিউন | ২২ জুন ২০২১, ১২:৪৩

ছবি : ইন্টারনেট

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে এর আগে জয়ের দেখা পায়নি অস্ট্রিয়া। এবারের আসরে সেই ধারা বদলে প্রথমবারের মতো নকআউট পর্বে জায়গা করে নিয়েছে অস্ট্রিয়া। ‘সি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে নর্থ মেসিডোনিয়াকে হারিয়ে প্রথম জয়ের দেখা পেয়েছিল তারা। এরপর নেদারল্যান্ডসের কাছে হারলেও আজ (২১ জুন) রাতে গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে ইউক্রেনকে ১-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো ইউরোর নকআউট পর্ব নিশ্চিত করলো অস্ট্রিয়া।

তিন ম্যাচ থেকে ৬ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান দ্বিতীয় স্থানে। ইউক্রেন ৩ পয়েন্ট নিয়ে আছে তৃতীয় স্থানে। অন্যদিকে ৩ ম্যাচ থেকে নর্থ মেসিডোনিয়া কোনো পয়েন্টই সংগ্রহ করতে পারেনি। সোমবার রাতে অপর ম্যাচে তারা নেদারল্যান্ডসের কাছে হার মেনেছে ৩-০ ব্যবধানে। যদিও তারা দুইবার বল জালে জড়িয়েছিল। কিন্তু অফসাউডের কারণে সে দুটি বাতিল হয়।

৩ ম্যাচের ৩টিই জিতে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে শেষ ষোলোতে পৌঁছে গেছে নেদারল্যান্ডস।

ইউক্রেনের বিপক্ষে ম্যাচের ২১ মিনিটে জয়সূচক একমাত্র গোলটি করেন অস্ট্রিয়ার ক্রিস্টোফ বাউমগার্টনার। এ সময় কর্নার পায় তারা। কর্নার থেকে ডেভিড আলবার বাড়িয়ে দেওয়া বল পেয়ে যান ক্রিস্টোফ। তিনি ইউক্রেনের রক্ষণভাগের একজন খেলোয়াড়কে পরাস্ত করে বল জালে পাঠান।

এরপর অবশ্য আরও একটি গোলের দারুণ সুযোগ পেয়েছিল অস্ট্রিয়া। এ সময় পাল্টা আক্রমণে আলেসান্দ্রো স্কোফের কাছ থেকে বল পেয়ে যান মার্কো আর্নাউতোভিচ। কিন্তু তার নেওয়া শট লক্ষ্যভ্রষ্ট হয়।

এই ম্যাচে ইউক্রেন অনেকটা ধীরগতির ফুটবল খেলেছে। বল দখলেও ছিল না তাদের আধিপত্য। এই ম্যাচে হেরে ৩ পয়েন্ট সংগ্রহ করে আশায় থাকতে হচ্ছে তাদের।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের