মাঠে ফিরেই নতুন মাইলফলকে সাকিব

সময় ট্রিবিউন | ২৪ মে ২০২১, ০৩:৫৫

ফাইল ছবি

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এক হাজার উইকেটের মাইলফলক ছুঁয়েছেন। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে রোববার (২৩ মে) কুসল মেন্ডিসের উইকেট নিয়ে এই মাইলফলকে পা রাখেন সাকিব। বাংলাদেশের দ্বিতীয় বোলার হিসেবে এই কৃতিত্ব অর্জন করলেন তিনি।

৯৯৯ উইকেট নিয়ে এই ম্যাচ শুরু করেছিলেন সাকিব। এদিন বোলিং আক্রমণে আসেন তিনি ১৬ ওভার শেষে। প্রথম ওভারেই অল্পের জন্য ফিরতি ক্যাচ নিতে পারেননি। তবে খুব বেশি সময় অপেক্ষাও করতে হয়নি। পরের ওভারেই তার বলে পয়েন্টে ধরা পড়েন মেন্ডিস।

এই এক হাজার উইকেটের মধ্যে সবচেয়ে বেশি উইকেট তার টি-টোয়েন্টিতে, ৩৬২টি। লিস্ট ‘এ’ ক্রিকেটে উইকেটে হলো ৩২৮টি, আর প্রথম শ্রেণির ক্রিকেটে ৩১০টি।

আন্তর্জাতিক ক্রিকেটে তিন সংস্করণ মিলিয়ে তার উইকেটে ৫৬৯টি। বাকি ৪৩১টি ঘরোয়া ক্রিকেট ও অন্যান্য স্বীকৃত ক্রিকেটে।

বাংলাদেশের হয়ে স্বীকৃত ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেটের রেকর্ড আব্দুর রাজ্জাকের। কিছুদিন আগে ক্রিকেট থেকে অবসরে গিয়ে জাতীয় নির্বাচকের দায়িত্ব নেওয়া এই বাঁহাতি স্পিনারের উইকেট এক হাজার ১৪৫টি।

রাজ্জাক ও সাকিবের পর তালিকায় আছেন মাশরাফি বিন মুর্তজা। পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারি তিনি, মোট উইকেট ৭০৯টি। বাঁহাতি স্পিনার এনামুল হক জুনিয়রের উইকেট ৭০২টি।

তবে তিন সংস্করণেই আলাদাভাবে তিনশ’ উইকেট আছে বাংলাদেশে শুধু সাকিবের।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের