ইত্তিহাদের সঙ্গে চুক্তি সই করলেন বেনজেমা!

সময় ট্রিবিউন ডেস্ক | ৬ জুন ২০২৩, ০০:১৭

সংগৃহীত
ফুটবল দলবদল বিশেষজ্ঞ ইতালিয়ান সাংবাদিক ফ্যাবরিজিও রোমানো দাবি করেছেন, আল ইত্তিহাদে চুক্তি এগিয়ে নিতে করিম বেনজেমা গুরুত্বপূর্ণ বেশ কিছু ডকুমেন্টে সই করে ফেলেছেন। 
 
এতে বেনজেমার সঙ্গে সৌদি ক্লাবটির দুই বছরের চুক্তি হতে যাচ্ছে। দুই বছরের সঙ্গে আরও এক বছর ঐচ্ছিক চুক্তির শর্তও থাকছে। তাকে প্রতি মৌসুমে বাণিজ্যিক চুক্তি ও সুযোগ-সুবিধা মিলিয়ে ২০০ মিলিয়ন ইউরোর কাছাকাছি বেতন দেওয়া হবে। 
 
জানা যায়, আগামীকাল মঙ্গলবার (৬ জুন) বেনজেমাকে বিদায়ী সংবর্ধনা দেবে রিয়াল মাদ্রিদ। ক্লাবের কর্মকর্তা, কোচ ও সতীর্থদের থেকে ‘কিং করিম’ বিদায় নেবেন। এরপর আসতে পারে তার নতুন ঠিকানায় যাওয়ার চূড়ান্ত ঘোষণা। এর আগে সংবাদ মাধ্যম দাবি করেছে, আগামী সপ্তাহের শুরুতে বেনজেমা চুক্তি সম্পন্ন করতে সৌদি আরব যাবেন। 
 
করিম বেনজেমা আগামী মৌসুমে রিয়াল মাদ্রিদে থাকছেন না। ৩৬ বছর বয়সী ফ্রান্স স্ট্রাইকার ব্লাঙ্কোস শিবির ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। নতুন চ্যালেঞ্জ নিতে উন্মুখ তিনি। সৌদি আরবের প্রো লিগ চ্যাম্পিয়ন আল ইত্তিহাদ হতে যাচ্ছে তার নতুন ঠিকানা। 
 
এসটি/এসকে 


আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর