বাফুফের ক্যাম্প ছাড়লেন সাফজয়ী আঁখি

সময় ট্রিবিউন ডেস্ক | ২৯ মে ২০২৩, ০১:৫২

সংগৃহীত
একের পর একজন করে বাফুফের ক্যাম্প ছাড়ছেন নারী দলের ফুটবলাররা। দুই দিন আগে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান নারী দলের অন্যতম সেরা তারকা সিরাত জাহান স্বপ্না। ওইদিনই নারী দলের কোচ গোলাম রব্বানী ছোটন সিদ্ধান্ত নেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন আর কাজ না করার। এর আগে ক্যাম্প থেকে বাদ পড়ে ফুটবলকে বিদায় জানিয়েছিলেন সাফজয়ী দলের আনুচিং মোগিনি আর সাজেদা খাতুনও।  
 
এবার বাফুফের ক্যাম্প ছেড়ে সিরাজগঞ্জের বাড়িতে চলে গেছেন সাফজয়ী দলের আরেক সদস্য আঁখি খাতুনও। আজ রোববার (২৮মে) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে এক অনুষ্ঠানে আঁখি গণমাধ্যমকে বলেছেন, আমি এরই মধ্যে ক্যাম্প ছেড়ে গেছি। 
 
আঁখি বলেন, আমি স্মলি স্যারের সঙ্গে এটা নিয়ে কথা বলেছি এবং আশা করছি, আমাকে অনুমতি দেওয়া হবে (চীনে যেতে দেওয়ার)। যদি না দেওয়া হয়, তাহলে আমি কী করব সেটা জানি না। তবে আমি সেখানে যাওয়ার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ।
 
জানা গেছে, ১৯ বছর বয়সী নারী দলের এই সেন্টার-ব্যাক ফিল্ডার চীনের একটি ক্রীড়া ইনস্টিটিউটে যোগ দিতেই ক্যাম্প ছেড়েছেন। এ ব্যাপারে বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলিকে জানিয়েছেন তিনি।  
 
জানা যায়, এক টেনিস কোচকে বিয়ে করতে চলেছেন আঁখি। হবু বর থাকেন চীনে। যদিও চীনে তিনি পড়াশোনা ও খেলাধুলা চালিয়ে যাওয়ার কথা উল্লেখ করেছেন। 
 
আখির ক্যাম্প ছাড়া প্রসঙ্গে বাফুফের নারী কমিটির প্রধান মাহফুজা আক্তার গণমাধ্যমকে বলেন, আঁখি শুধু বলেছে, তার মাকে দেখাশোনার কেউ নেই। এ কারণে সে বাড়ি গেছে। কবে মা সুস্থ হবে, সে জানে না। তাই এখন ক্যাম্পে থাকতে পারছে না। তবে সে বলে গেছে ফুটবল খেলবে।
 
এসটি/এসকে 

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর