ফুটবলকে বিদায় জানালেন ওজিল

সময় ট্রিবিউন ডেস্ক | ২৩ মার্চ ২০২৩, ০০:১২

সংগৃহীত

পেশাদার ফুটবলকে বিদায় জানালেন জার্মান বিশ্বকাপজয়ী ৩৪ বছর বয়সী মিডফিল্ডার মেসুত ওজিল। 

আজ বুধবার (২২ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন ওজিল নিজেই।

জার্মানির এই মিডফিল্ডার তুরস্কের ক্লাবে যোগ দেওয়ার পর দু’বার করে পেশাদার ফুটবলকে বিদায় বলেছেন বলে 'গুজব' রটেছে। তবে এবার পেশাদার ফুটবলকে সত্যিই বিদায় জানালেন বিশ্বকাপ জয়ী মিডফিল্ডার। 

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অবসরের বিষয়টি নিশ্চিত করে ওজিল লিখেছেন, অনেক ভাবনার পর পেশাদার ফুটবলকে বিদায় ঘোষণা করছি। আমার প্রায় ১৭ বছর পেশাদার ফুটবল খেলার সৌভাগ্য হয়েছে। ওই সুযোগ পাওয়ায় আমি চিরকৃতজ্ঞ।

কয়েক মাস ধরে ইনজুরির মধ্যে আছেন সাবেক রিয়াল মাদ্রিদ ও আর্সেনাল মিডফিল্ডার। এটাই তার অবসরের অন্যতম কারণ বলেও উল্লেখ করে তিনি বলেছেন, এই ফুটবল যাত্রা অবিস্মরণীয় সব মুহূর্ত ও আবেগে ভরা। আমি আমার ক্লাব শালকে-৪, ওয়ারদার ব্রেমেন, রিয়াল মাদ্রিদ, আর্সেনাল, ফেনারবেস ও ইস্তাম্বুল বাসাকসেহিরকে এবং আমার সতীর্থ যারা শেষ পর্যন্ত বন্ধুতে পরিণত হয়েছিলেন তাদের ধন্যবাদ জানাচ্ছি।

ক্যারিয়ার জুড়ে পাশে থাকায় ভক্ত, পরিবারের সদস্য ও সেরা বন্ধুদের ধন্যবাদ দিয়েছেন ওজিল। ভালো-খারাপ সময় যাই হোক তারা পাশে ছিলেন বলে উল্লেখ করেছেন জার্মানির হয়ে ৯২ ম্যাচে ৯৩ গোল করা ওজিল। ক্লাব ক্যারিয়ারে তিনি সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৯৮ ম্যাচ খেলে ৯৮ গোল করেছেন। এর মধ্যে রিয়াল মাদ্রিদে ২৮টি এবং আর্সেনালের জার্সিতে ৪৪ গোল করেছেন তিনি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর