বিশ্বচ্যাম্পিয়নদের হারিয়ে বাংলাদেশের জয় 

সময় ট্রিবিউন ডেস্ক | ১০ মার্চ ২০২৩, ০৫:৪২

সংগৃহীত
তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ৬ উইকেটে জয় পেয়েছে টাইগাররা। বর্তমান টি-টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড। দুই ওভার বাকি থাকতেই ইংলিশদের ৬ উইকেটে হারিয়েছেন সাকিবরা। এতে তিন ম্যাচের সিরিজে বাংলাদেশ এগিয়ে গেল ১-০ ব্যবধানে।
 
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৫১ রান করেন শান্ত। মাত্র ৩০ বলে এই রান করেন তিনি। এছাড়া তৌহিদ হৃদয় ২৪ ও রনি তালুকদার ২১ রান করেন। শান্ত-হৃদয়ের জুটি বাংলাদেশকে জয়ের ভিত গড়ে দেয়। মাত্র ৩৯ বলে ৬৫ রান আসে এই জুটি থেকে। এরপর সাকিব-আফিফের ব্যাটে ভর করে বাংলাদেশ জয় নিশ্চিত করে।
 
আজ বৃহস্পতিবার (৯ মার্চ) সাগরিকায় টসে হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশকে ১৫৭ রানের টার্গেট দেয় ইংলিশরা। জবাবে ১৮ ওভারে ৪ উইকেট খরচ করে জয় ছিনিয়ে আনে টাইগাররা।  
 
পাওয়ার প্লেতে বাংলাদেশের সংগ্রহ ছিল ৫৪ রান। দুই ওপেনার লিটন দাস ও রনি তালুকদার উড়ন্ত শুরু করলেও নিজেদের ইনিংস বড় করতে পারেননি। লিটন ১২ ও রনি ২১ রানে ফেরেন। 
 
ফিল্ডিংয়ে অধিনায়ক সাকিব ক্যাচ মিস করেলেও ১০তম ওভারে ফিল সল্টকে ফিরিয়ে স্বস্তি এনে দেন নাসুম আহমেদ। পরে ডেভিড মালানকে ফেরান সাকিব আল হাসান। বাটলার করেন ৬৭ রান। ডাকেটের ব্যাটে আসে ২০ রান। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৫৬ রানে থামে ইংলিশদের ইনিংস।
 
বাংলাদেশের হয়ে ডেথ ওভারে দারুণ বোলিং করেন হাসান মাহমুদ। ২৬ রানে তিনি নেন ২ উইকেট। এছাড়াও একটি করে উইকেট নেন তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসান।
 


আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর