টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সময় ট্রিবিউন ডেস্ক | ১০ মার্চ ২০২৩, ০২:১৩

সংগৃহীত
বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজের প্রথমটিতে চট্টগ্রামে টস জিতে ফিল্ডিং নিয়েছে বাংলাদেশ। এরইমধ্যে ওয়ানডে সিরিজে হারের পর এবার টাইগারদের সামনে টি-২০ চ্যালেঞ্জের যাত্রা শুরু হলো।  
 
আজ বৃহস্পতিবার (৯ মার্চ) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয় বিকেল ৩টায়। 
 
দীর্ঘ আট বছর পর জাতীয় দলে ডাক পাওয়া রনি তালুকদার এই ম্যাচের একাদশে আছেন। সাথে আছে নতুনত্বেরও ছোঁয়া- অভিষেক করানো হয়েছে বিপিএলে ভালো খেলা তরুণ ব্যাটার তৌহিদ হৃদয়ের। এছাড়া নুরুল হাসানকে বাদ দিয়ে একাদশে নেওয়া হয়েছে তরুণ শামিম হোসেনকে।  
 
শুরুতে বোলিং করার বিষয়ে অধিনায়ক সাকিব জানিয়েছন, চট্টগ্রামে বিপিএল খেললেও উইকেটে কেমন রান হবে সে বিষয়ে পরিষ্কার ধারণা না পাওয়ায় ইংল্যান্ডকে শুরুতে ব্যাটিংয়ে পাঠিয়েছেন তারা। 
 
বাংলাদেশ একাদশে রয়েছেন- রনি তালুকদার, নাজমুল শান্ত, লিটন দাস, সাকিব আল হাসান, আফিফ হোসেন, তৌহিদ হৃদয়, শামীম হোসেন, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, হাসান মাহমুদ ও মুস্তাফিজুর রহমান।
 
ইংল্যান্ডের একাদশে- জস বাটলার, ফিল সল্ট, ডেভিড মালান, বেন ডাকেট, মঈন আলী, স্যাম কারেন, ক্রিস ওকস, ক্রিস জর্ডান, আদিল রশিদ, জোফরা আর্চার, মার্ক উড।
 
 


আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর