‘সাকিব তো বিশ্বের মধ্যেই আছে, জুম মিটিং করা যাবে’

স্পোর্টস ডেস্ক | ৮ সেপ্টেম্বর ২০২২, ০৬:৫২

সংগৃহীত

এশিয়া কাপ থেকে দেশে ফিরেই খুব বেশি থাকেননি সাকিব আল হাসান। চলে গেছেন যুক্তরাষ্ট্রে তার পরিবারের কাছে। সেখান থেকে তিনি যাবেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ তথা সিপিএল খেলার জন্য।

বাংলাদেশ ক্রিকেট দল যখন নিউজিল্যান্ড সফর এবং বিশ্বকাপের জন্য প্রস্তুতি নেবে, তখন সাকিব দেশে থাকবেন না। এমনকি দল নির্বাচনের মত গুরুত্বপূর্ণ সময়েও তিনি অনুপস্থিত থাকবেন। এ বিষয়টা সমস্যা হয়ে দেখা দেবে কি না?

আজ এ প্রশ্ন তোলা হয় টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনের কাছে। তবে তিনি উত্তরটা ভিন্নভাবেই দিলেন। বললেন, ‘সাকিব সিপিএল খেলতে গেছে। অধিনায়ক হিসেবে দুবাইয়েই ওর সঙ্গে একটা মিটিং হয়ে গেছে। সাকিব তো বিশ্বের মধ্যেই আছে, জুম মিটিং করা যাবে, হোয়াটসঅ্যাপ আছে। যেকোনো সময় যোগাযোগ করা যাবে।’

লিটন দাস এবং নুরুল হাসান সোহান ফিরেছেন অনুশীলনে। আজ মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করেছেন লিটন-সোহান। সৌম্য সরকারও অনুশীলন করেছেন তাদের সঙ্গে।

এ নিয়ে খালেদ মাহমুদ সুজন বলেন, ‘লিটন-সোহান এরা তো আমাদের অনেক গুরুত্বপূর্ণ খেলোয়াড়। এশিয়া কাপে ওদের ইনজুরি আমাদের অনেক ভুগিয়েছে। অবশ্যই ফিটনেসের ছাড়পত্র পেলেই ওরা কামব্যাক করবে। ওদের ফর্ম নিয়ে তো কোনো চিন্তা নেই।’

‘সোহানও দারুণভাবে শেষ করেছিল জিম্বাবুয়েতে, লিটনও দারুণ ফর্মে রয়েছে, হাসান মাহমুদকেও আমরা মিস করেছি। আশা করি হাসানও তাড়াতাড়ি ফিট হয়ে যাবে, দলে ফিরবে। আরও কয়েকজন ছেলে বাকি আছে দলে ফেরার। ওরা ফিরলে দল আরও শক্তিশালী হবে বিশ্বাস করি।’



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর